চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়িতে পূজার অনুষ্ঠানে গুলিবিদ্ধ হওয়া পঙ্কজ তালুকদার (৩৪) নামে সেই যুবক মারা গেছে।
সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূরুল আলম আশেক।
সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনায় পূজার সময় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ। সেখানেই গত ৫ নভেম্বর রাত সাড়ে ১১টায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ মতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পঙ্কজ তালুকদার নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।####







