চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল এলাকায় প্রাইভেটকার-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশাচালক জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও যাত্রী ফটিকছড়ির ভুজপুর থানার গজারিয়া গ্রামের আবু তৈয়বের ছেলে মো. হানিফ (২৭)। আহতদের মধ্যে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের সাইবেনিখিল এলাকায় প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ ঘটে। এ সময় গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শাহাদাত হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এবং হানিফকে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসেন মামুন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের সাইবেনিখিল এলাকায় প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ ঘটে। এ সময় গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহাদাত হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এবং হানিফকে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।####







