চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে পংকজ তালুকদার (৩১) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে চৌধুরী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত পংকজ তালুকদার পূর্ব নলোয়া এলাকার সুখপ্রিয় তালুকদারের ছেলে।
আহতের চাচা প্রিয়তোষ বলেন, পংকজ গতকাল মামার বাড়িতে বেড়াতে যায়। ওখানে রাতে ভাত খাওয়ার পর কিছু লোক তাকে ডেকে বাড়ির বাইরে যায়। ফিরতে দেরি হলে তার স্ত্রী ডাকতে গেলে তাকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালে (চমেক) কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বলেন, সাতকানিয়া থেকে গুলিবিদ্ধ আহত অবস্থায় ওই ব্যক্তিকে চমেকে নিয়ে এলে চিকিৎসক তাকে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয় । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।####







