শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

এক হাজার একর চিংড়িঘের দখলে নিতে গুলিবর্ষণ, আহত-১৫

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৩ নভেম্বর ২০২১
0 0
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোনে প্রায় এক হাজার একর চিংড়িঘের জবরদখলে নিতে ৪০/৫০ জনের একটি দুর্বৃত্ত হামলা চালিয়েছে। ওইসময় অস্ত্রধারী দুর্বৃত্তরা চিংড়িঘেরে অবস্থান নিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করতে থেমে থেমে রাতভর ফাঁকা গুলিবর্ষণ করেছে। হামলা-তাণ্ডবকালে চিংড়িঘেরে পাহারায় থাকা মালিকসহ কর্মচারিদের পিটিয়ে হাত-পা বেধেঁ ফেলে রেখে রাতব্যাপী তান্ডব চালিয়ে প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়ে গেছে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এসময় দুর্বৃত্তদের পিটুনিতে আহত হয়েছে বিভিন্ন চিংড়িঘেরের অন্তত ১৫জন কর্মচারী। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা মৌজার চিংড়িঘেরে ঘটেছে এ হামলা-তাণ্ডবের ঘটনা।

চিংড়িঘের মালিক উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের বাসিন্দা হাজী তাজর মুল­ুকের ছেলে জফুর আহমদ গতকাল বিকালে চকরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। তিনি বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের কাছ থেকে বিগত ২০০১ সালে ৬১ নম্বর ক্রমিকের ২৩ নম্বর মামলামূলে পালাকাটা মৌজায় ১০০১ দশমিক ৩৭ একর সরকারি চিংড়ি জমি তারা ইজারা গ্রহন করেন। সেই থেকে তারা লাখ লাখ টাকা বিনিয়োগপূর্বক চিংড়ি চাষ করে আসছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরও বিগত বছরেরর ন্যায় চিংড়িসহ রকমারি মাছের চাষ করেন।

অভিযোগকারি জফুর আহমদ আরও বলেন, গত ৩১ অক্টোবর রাতে ৪০ থেকে ৫০ জনের একটি দুর্বৃত্তদল প্রথমে জবরদখল করতে ওই চিংড়িঘেরে অতর্কিত হানা দেয়। এ সময় তারা ঘের এলাকায় ভীতি সৃষ্ঠি করতে অর্ধশত রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে। পরে দূর্বৃত্তরা ঘেরে পাহারায় থাকা লোকজনকে পিটিয়ে আহত করে রশি দিয়ে বেধেঁ রাখার পর রাতভর মাছ লুট করে ভোরে ঘেরত্যাগ করে। একইভাবে মঙ্গলবার ( ২ নভেম্বর) দিবাগত রাতেও দুর্বৃত্তরা আবারও ঘেরে হানা দেয়। এ সময় তারা চিংড়িঘেরে রাতভর তান্ডব চালায়।

দুইদফা হামলা-তাণ্ডবকালে দুর্বৃত্তরা চিংড়িঘের থেকে কোটি টাকার মাছ লুটে নিয়ে গেছে এবং মারধরে চিংড়িঘেরে পাহারাদার-কর্মচারীসহ অন্তত ১৫ জন কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে আবু তাহের নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেন, চিংড়িঘেরে হামলার ঘটনায় ২১ জনের নাম উলে­খ্যপুর্বক অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

Previous Post

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষক আহত

Next Post

তৃতীয়ধাপে ১০ ইউপি নির্বাচন: চকরিয়ায় বাছাইয়ে ৪ চেয়ারম্যান,সদস্য পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Next Post
২০ সেপ্টেম্বর  ৯ পৌরসভা ও ১৬১ ইউনিয়ন পরিষদের নির্বাচন

তৃতীয়ধাপে ১০ ইউপি নির্বাচন: চকরিয়ায় বাছাইয়ে ৪ চেয়ারম্যান,সদস্য পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB