শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

তৃতীয়ধাপে ১০ ইউপি নির্বাচন: চকরিয়ায় বাছাইয়ে ৪ চেয়ারম্যান,সদস্য পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
0 0
২০ সেপ্টেম্বর  ৯ পৌরসভা ও ১৬১ ইউনিয়ন পরিষদের নির্বাচন
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্য পদে একজন ও সাধারণ সদস্য পদে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নির্বাচনী ফরমে তথ্যগত বিভ্রাটের কারনে সংশ্লিষ্ঠ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং কর্মকর্তাগন এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারি মো.নুরুল হুদা বলেন. বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাচাইকালে নির্বাচনী ফরমে তথ্যগত বিভ্রাটের কারনে উপজেলার সাহারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে দুইজন, বিএমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে তিনজন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন ও বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচনী ফরমে তথ্যগত বিভ্রাটের কারনে স্ব স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং কর্মকর্তাগন এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, সাহারবিল ইউনিয়নে জাতীয় পাটির (এরশাদ) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জুনাইদুল হক, বিএমচর ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল্লাহ চৌধূরী ও বদরখালী ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী চৌধূরী।

এছাড়া কৈয়ারবিল ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে একজন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে সাধারণ সদস্য পদে একজন ও কাকারা ইউনিয়নে সাধারণ সদস্য পদের একজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই বাচাই কালে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬জন ও সাধারণ সদস্য পদে ৩৭৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্য পদে একজন ও সাধারণ সদস্য পদে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাচাইকালে নির্বাচনী ফরমে তথ্যগত বিভ্রাটের কারনে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং কর্মকর্তাগন এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন।

তিনি বলেন, বাতিল হওয়া প্রার্থীগণ আগামী তিনদিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপীল আবেদন করতে পারবেন। সেখানে প্রার্থীরা ফিরে পেলে তাঁরা আবার নির্বাচনী মাঠে আসবেন।

যাাছাই-বাছাইয়ে মোট ১২জনের প্রার্থীতা বাতিল হবার পর বর্তমানে ১০ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধপ্রার্থী হিসেবে আছেন ৬৯জন। আর সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১৩৬ ও সাধারণ ওয়ার্ডে সদস্যপদে আছেন ৩৭৮জন প্রার্থী।

Previous Post

এক হাজার একর চিংড়িঘের দখলে নিতে গুলিবর্ষণ, আহত-১৫

Next Post

চকরিয়ায় ক্যান্সার হাসপাতাল ও কক্সবাজারে হবে আন্তর্জাতিকমানের ইউনির্ভাসিটি

Next Post
চকরিয়ায় ক্যান্সার হাসপাতাল ও কক্সবাজারে হবে আন্তর্জাতিকমানের ইউনির্ভাসিটি

চকরিয়ায় ক্যান্সার হাসপাতাল ও কক্সবাজারে হবে আন্তর্জাতিকমানের ইউনির্ভাসিটি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB