শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে আ.লীগের বিদ্রোহী প্রার্থীরাই প্রচারণায় এগিয়ে

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি by আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
0 0
আলীকদমে আ.লীগের বিদ্রোহী প্রার্থীরাই প্রচারণায় এগিয়ে
0
SHARES
367
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের আলীকদম উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকে নাটকীয়ভাবে বদলে গেছে নির্বাচনের হালচাল। নির্বাচনী প্রচারণায় দলীয় প্রার্থীর তুলনায় বিদ্রোহী প্রার্থীদের বেশি সরব দেখা যাচ্ছে। বহিষ্কারের শঙ্কা উড়িয়ে তাঁরা দলের মনোনীত প্রার্থীদের বিপরীতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আগামী ২৮ নভেম্বর আলীকদম উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ৪ নভেম্বর। এরই মাঝে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর বদলে গেছে নির্বাচনী প্রচারণার ধরণ। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিলেও তা গায়ে মাখছেন না বিদ্রোহীরা। উল্টো দলের সিদ্ধান্তকে একঘেয়েমি আখ্যা দিয়ে তাঁদের জোরালো প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।

১ নম্বর আলীকদম ইউনিয়ন ও ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা প্রতিপক্ষ সরকার দলের মনোনীত প্রার্থীদের অবস্থান জানান দিতে বেশ প্রচারণা চালাচ্ছেন। উঠান বৈঠক ও জনসংযোগ করতে দেখা যায় তাঁদের। একই পরিস্থিতি ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়ন ও ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নে।

নয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বলেন, ‘আমি যে নির্বাচন করবো এটা নিশ্চিত’। এ বিদ্রোহী প্রার্থী ইতোমধ্যে উঠান বৈঠকও করে চলেছেন। একইভাবে সদর ইউনিয়নে আনোয়ার জিহাদ চৌধুরী প্রচারণায় রয়েছেন। তিনিও নির্বাচন করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

স্থানীয়রা মনে করেন, এবার বিএনপি-জামায়াত সমর্থিত কোনো প্রার্থী না থাকায় সরকারদলীয় প্রার্থীদের মধ্যে নির্বাচনী লড়াই হবে।

এ বিষয়ে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার করা হবে।
এখনো মনোনয়নপত্র জমা দেওয়ার কিছুদিন বাকি আছে। এই সময়ের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা বর্তমান অবস্থান থেকে সরে আসবেন বলে মনে করছেন তিনি।

Previous Post

বিএমচর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

Next Post

দরিয়ানগর গ্রামের স্কুল- মসজিদ রাজারবাগী পীর সিন্ডিকেটের দখলমুক্ত

Next Post
দরিয়ানগর গ্রামের স্কুল- মসজিদ রাজারবাগী পীর সিন্ডিকেটের দখলমুক্ত

দরিয়ানগর গ্রামের স্কুল- মসজিদ রাজারবাগী পীর সিন্ডিকেটের দখলমুক্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB