শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দরিয়ানগর গ্রামের স্কুল- মসজিদ রাজারবাগী পীর সিন্ডিকেটের দখলমুক্ত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
0 0
দরিয়ানগর গ্রামের স্কুল- মসজিদ রাজারবাগী পীর সিন্ডিকেটের দখলমুক্ত
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার শহরতলীর দরিয়ানগর বড়ছড়া গ্রামের ঐতিহ্যবাহী স্কুল ও মসজিদ অবশেষে রাজারবাগী পীর সিন্ডিকেটের জবর দখলমুক্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর থানায় অনুষ্ঠিত এক বৈঠকে গ্রামের স্কুল ও মসজিদে গড়ে তোলা রাজারবাগীদের আস্তানা ছেড়ে দেয়ার নির্দেশ দেয় পুলিশ।

বুধবার রাতে এ নিয়ে দুপক্ষে ব্যাপক সংঘর্ষের ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জাগির হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

রাজারবাগী পীর সিন্ডিকেটের কবল থেকে দরিয়ানগর বড়ছড়া গ্রামের ঐতিহ্যবাহী স্কুল ও মসজিদ জবর দখলমুক্ত করার দাবিতে গত রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ‘দরিয়ানগর বড়ছড়ার সর্বস্তরের জনগণ’।

সমাবেশে অভিযোগ করা হয়, গত এক যুগের বেশি সময় ধরে দরিয়ানগরবাসী রাজারবাগী পীরের সিন্ডিকেটের হাতে জিম্মি।

এরা এলাকার স্কুল ও মসজিদ জবর দখলের পর তাদের বেতনধারী মুরীদদের দিয়ে সরকারি ও সাধারণ মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সমাজে গুজব তৈরির মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি, ‘ধর্মকে বিকৃত করে উগ্রবাদের প্রচারণার মাধ্যমে মানুষের সম্প্রীতি নষ্ট করছে।

এদের অপকর্মের প্রতিবাদ করলে হামলা, মামলা ও সাইবার অপরাধের শিকার হতে হয়।

এলাকাবাসী জানায়, রোববারের বিক্ষোভ ও সমাবেশের পর প্রতিবাদী গ্রামবাসীর ওপর উপর্যপুরি হুমকী দেয় রাজারবাগীরা। এ ঘটনার প্রতিবাদ জানালে বুধবার রাতে রাজারবাগী পীর সিন্ডিকেটের ভাড়াটে লোকজন হামলা চালিয়ে বেশ কয়েকজন গ্রামবাসীকে আহত করে।

এনিয়ে এলাকায় চরম উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর থানায় অনুষ্ঠিত এক বৈঠকে গ্রামের স্কুল ও মসজিদে গড়ে তোলা রাজারবাগীদের আস্তানা ছেড়ে দেয়ার নির্দেশ দেয় পুলিশ।

এরপর আন্দোলনরত গ্রামবাসী থানা থেকে ফিরে আনন্দ মিছিল নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে এবং মসজিদে গিয়ে শোকরিয়া নামাজ আদায় করে।

পরে নতুন ইমাম নিয়ে মসজিদে আছর নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী, পুলিশ সুপার ও কক্সবাজার সদর থানার ওসির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এক দোয়া মাহফিলে মিলিত হয় গ্রামবাসী।

দোয়া মাহফিল পরিচালনা করেন আলিফ লাম মীম জামে মসজিদের খতিব মাও নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন দরিয়ানগর বড়ছড়া জামে মসজিদের সাবেক খতিব ও বর্তমানে উখিয়ার মোহাম্মদ আলী ভিটা জামে মসজিদের খতিব মাও: নুর মোহাম্মদ প্রকাশ লেঢ়া হুজুর, স্থানীয় গ্রামবাসী যথাক্রমে সাংবাদিক আহমদ গিয়াস, আমির হোসেন, মোহাম্মদ ইসমাইল, দরিয়ানগর বড়ছড়া যুব সমাজের সভাপতি মাহবুব আলম, সি. সহ-সভাপতি আবু ফরহাদ বোখারী হিরু, সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, মাওলানা দীনুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, কৃষকলীগ নেতা ইমাম হোসেন, লুৎফুর রহমান কাজল, মাহবুব আলম(মাহবুল্লা) রবিউল আলম, নুরু ,মোহাম্মদ তানজিল রহমান, হাসান, আসাফ উদ্দীনসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Previous Post

আলীকদমে আ.লীগের বিদ্রোহী প্রার্থীরাই প্রচারণায় এগিয়ে

Next Post

রোহিঙ্গা শিবিরের পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার

Next Post

রোহিঙ্গা শিবিরের পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB