সুশাসনের জন্য নাগরিক-সুজন, চকরিয়া উপজেলাধীন কোণাখালী ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়েছে।
গতকাল ২০ অক্টোবর এ লক্ষ্যে স্থাণীয় কোণাখালী ইউনিয়ন পরিষ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা হাজ্বী বশিরুল আলম এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের চকরিয়া উপজেলা শাখার সভাপতি এডভোকেট লুৎফুল কবির প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- দি হাঙ্গার প্রজেক্ট, চট্টগ্রাম এর রিজিয়ণ কো-অর্ডিনেটর মঈনুল ইসলাম,কোণাখালী ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম,সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নারী নেত্রী বদরুন্নেছা কলি ও আব্দুল মালেক শান্ত প্রমুখ।
সভাশেষে সর্ব্সম্মতিক্রমে শহিদুল ইসলাম বুলবুল কে সভাপতি ও ওসমান গণিকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মালেক শান্ত-কে যুগ্ম সম্পাদক মনোনীনত করা হয়।
কমিটির অপরাপর পদগুলো পরবর্তীতে আলাপ-আলোচনা সাপেক্ষে পুরণ করা হবে বলে জানা গেছে।







