শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে ১৩ বছরের শিশু ধর্ষণের শিকার: কিশোর আটক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ২ আগস্ট ২০২৫
0 0
আলীকদমে ১৩ বছরের শিশু ধর্ষণের শিকার: কিশোর আটক
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

আলীকদম, ৩০ জুলাই: বান্দরবানের আলীকদম উপজেলায় ১৩ বছর বয়সী এক তংচঙ্গা কিশোরীকে ধর্ষণের ফলে সে সাত মাসের অন্তঃস্বত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৩০ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মা প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালুকচন্দ্র কারবারি পাড়ার এক নারী (৩৯) তার ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে থানায় এসে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অভিযুক্ত সুজন তংচংগ্যা (১৭), যার পিতার নাম নিলু তংচংগ্যা এবং বাড়ি উপজেলার জলন্তমনি পাড়ায়। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী সাগরিকা তংচংগ্যা (১৩) এবং অভিযুক্ত সুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

থানায় দায়েরকৃত অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার সময় ভুক্তভোগীর ভাগ্নে তিলক জয়ের বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত সুজন তংচংগ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এছাড়াও, অভিযুক্ত ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বেশ কয়েক মাস পর ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তার মা বিষয়টি জানতে পারেন। মেয়েটি জানায়, সে বর্তমানে সাত মাসের অন্তঃস্বত্ত্বা। এরপর বাদী সামাজিক লোকজনের মাধ্যমে অভিযুক্ত ও তার পিতা-মাতাকে বিষয়টি জানিয়ে বিয়ের প্রস্তাব দিলেও তারা কোনো কর্ণপাত করেননি এবং স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। অবশেষে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা না হওয়ায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৭, তারিখ: ৩০/০৭/২০২৫ খ্রিঃ) রুজু করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন আলীকদম থানার এসআই মো. আব্দুস সালাম।

এদিকে, ধর্ষণের ঘটনায় গর্ভবতী হওয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়ার পর আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব আমজাদ হোসেনের নেতৃত্বে এসআই মো. আব্দুস সালাম, এএসআই রনেশ ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উল্লেখিত মামলার এজাহারনামীয় সুজন তংচংগ্যা (১৭)-কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, গ্রেফতারকৃত কিশোর সুজন তংচংগ্যা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Previous Post

মাতামুহুরীর আহ্বান: এক নতুন স্বপ্নের ভূমি

Next Post

পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা: একটি নীরব বিপ্লবের সূচনা

Next Post
পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা: একটি নীরব বিপ্লবের সূচনা

পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা: একটি নীরব বিপ্লবের সূচনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB