পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যার ঘটনায় জড়িতদের অচিরেই আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে আইন শৃংখলা বাহিনী খুব আন্তরিকভাবে কাজ করছে।
শনিবার (০৯ অক্টোবর)বিকালে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কক্সবাজার বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
এ সময় পররাষ্ট্র সচিব আরও বলেন,মুহিব উল্লাহ হত্যাকান্ডে ইতিমধ্যে পাঁচজন গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরার চেষ্ঠা চলছে।
যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশের ভূখন্ডে বসবাস করছে,তাই আমরা চাই বাংলাদেশের ভুখন্ডে আইন শৃংখলার অবনতি যেন না হয় সেই চেষ্ঠা আমাদের থাকতে হবে।
ভাসানচর প্রসঙ্গে পররাস্ট্র সচিব বলেন, জাতীসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর সঙ্গে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি সই হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে আবার কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হবে।







