তলা ফেটে নগরীর পতেঙ্গায় এমভি টিটু-৭ নামে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
৭ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে জাহাজটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজটিতে থাকা শ্রমিকদের সবাই নিরাপদে রয়েছেন।
চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। আমরা মার্কিং করে রেখেছি। সেদিকে কোনো জাহাজ যাবে না। এছাড়া নাবিকদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জানান, আবুল খায়ের গ্রæপের স্ক্র্যাপবাহী লাইটার জাহাজটি পতেঙ্গা সমুদ্র সৈকতের অদুরে নোঙর করেছিল। দুপুরে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে।
এক পর্যায়ে জাহাজটি ডুবে যেতে শুরু করলে জাহাজের নাবিকেরা স্থানীয় মাঝিদের সহায়তায় তীরে চলে আসেন।







