শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫১ জন নিহত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
0 0
রাশিয়ার হামলায় ইউক্রেনে  ৫১ জন নিহত
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউক্রেন, ৪ সেপ্টেম্বর:ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার কমপক্ষে ৫১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই বছরের যুদ্ধে এটি এককভাবে সবচেয়ে মারাত্মক বোমা হামলার ঘটনা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘দুঃখজনক হামলা’ বলে বর্ণনা করে এই হামলার নিন্দা জানিয়েছেন। কিয়েভ বলেছে, একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নিকটবর্তী হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। নিহত ব্যক্তিদের কতজন সামরিক বা বেসামরিক সে ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘রাশিয়ান ঘৃন্য’ হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ পরিষ্কার করার জন্য কাজ করছে।

জেলেনস্কি সন্ধ্যার ভাষণে বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রুশ বাহিনীর এই হামলায় ৫১ জন নিহত হয়েছে।’

জেলেনস্কি বলেন, ‘আহতের সংখ্যা ২৭১ জন। আমরা জানি যে, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তুপের নিচে অনেক লোক আটকা পড়ে আছে। যতটা সম্ভব প্রাণ বাঁচানোর জন্য সবকিছু করা হচ্ছে।’

ওয়াশিংটন, বার্লিন এবং লন্ডন সবাই এই হামলার নিন্দা জানিয়েছে।

বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, ‘ইউক্রেনীয়দের তাদের দেশকে রক্ষার জন্য প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সক্ষমতা প্রদানসহ’ ওয়াশিংটন কিয়েভকে সামরিক সহায়তা অব্যাহত রাখবে।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এই হামলাকে ‘মর্মান্তিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বর্বরতার ‘কোন সীমা নেই’।

মঙ্গোলিয়া সফর শেষ করার পর ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার পুতিন রাশিয়ার ভ্লাদিভোস্টক সফর করেছেন।

এই হামলা ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দেয় যখন অসমর্থিত প্রতিবেদনে বলা হয় রাশিয়া একটি বহিরাঙ্গন সামরিক অনুষ্ঠানকে টার্গেট করেছে।

অনেক কর্মকর্তাদের বেপরোয়া আচরণকে দায়ী করেছেন যারা রুশ হামলার হুমকি সত্ত্বেও অনুষ্ঠানটির আয়োজন করেছে।

জেলেনস্কি বলেছেন, তিনি ‘সমস্ত পরিস্থিতিতে পূর্ণ এবং দ্রুত তদন্তের’ নির্দেশ দিয়েছেন।
দু’টি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানে। এতে একটি ভবন আংশিকভাবে ধ্বংস করে দেয়।

কিয়েভ থেকে প্রায় ৩শ’ কিলোমিটার (১৯০ মাইল) পূর্বে প্রায় ৩ লক্ষ জনসংখ্যার যুদ্ধের পোলতাভাতে সকালে এই হামলা চালানো হয়।

Previous Post

ইউক্রেনের কয়েকজন মন্ত্রীর পদত্যাগ

Next Post

সাবেক দুই আইজিপি গ্রেপ্তার, রিমান্ডে

Next Post
সাবেক দুই আইজিপি গ্রেপ্তার, রিমান্ডে

সাবেক দুই আইজিপি গ্রেপ্তার, রিমান্ডে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB