শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় সরকারি বাজারে সপ্তাহে দুইদিনের বদলে সাতদিন টোল আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া by নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
রোববার, ১৪ জুলাই ২০২৪
0 0
চকরিয়ায় সরকারি বাজারে সপ্তাহে দুইদিনের বদলে সাতদিন টোল আদায়ের অভিযোগ

চকরিয়া উপজেলা, ফাইল ছবি।

0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারটি চলতি ১৪৩১ বাংলা সনে সর্বোচ্চ ১১ লাখ টাকায় উপজেলা প্রশাসন থেকে ইজারা পেয়েছেন নুরুল আলম নামের এক ব্যক্তি। অবশ্য এই একই ব্যক্তি গত ১৪৩০ বাংলা সনেও বাজারটি ১৯ লাখ টাকার সর্বোচ্চ ডাককারী হিসেবে ইজারা নিয়ে যথারীতি টোল আদায়ের মহোৎসব শেষ করেছেন।

অভিযোগ উঠেছে, নুরুল আলমের নামে চকরিয়া উপজেলা প্রশাসন থেকে মালুমঘাট বাজারটি ইজারা নেওয়া হলেও তাঁর সঙ্গে সিন্ডিকেট চক্রে রয়েছেন আরও একাধিক সদস্য। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বিগত বেশ কয়েকবছর ধরে নুরুল আলম গং বাজারটি বেশি টাকা রাজস্ব দিয়ে ইজারা নিচ্ছেন মুলত বাজার লাগোয়া বনবিভাগের জায়গা দখলের জন্য। সেখানে ইতোমধ্যে অসংখ্য অবৈধ স্থাপনা তৈরি করে নিয়েছেন সিন্ডিকেট চক্রের লোকজন।

স্থানীয় লোকজন ও বাজারের সাধারণ ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে মালুমঘাট বাজার ঘুরে পাওয়া গেছে, টোল (হাছিল) আদায়ে চাঞ্চল্যকর তথ্য। সরকারিভাবে মালুমঘাট বাজারটি সপ্তাহে দুইদিন (রবিবার ও বুধবার) বসানোর নিয়ম থাকলেও ইজারাদার নুরুল আলম সিন্ডিকেট সরকারি নির্দেশনা অমান্য করে সপ্তাহে সাতদিন টোল আদায়ের মহোৎসবে মেতে উঠেছে।

মালুমঘাট বাজারের সবজি দোকানী কামাল উদ্দিন, মুরগী দোকানী মাহাবুব আলম, মুদির দোকানী বেলাল উদ্দিন, সবজি দোকানী আবুল কালাম, শুটকি মাছের দোকানী শফিউল আলম, পানের দোকানী বিমল দে, মুরগী দোকানী মুরগী দোকানী ফোরকান, পানের দোকানী শামসু উদ্দিন, মুদির দোকানী আবু তাহের ও সবজি দোকানী আবদুল খালেকসহ বেশিরভাগ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, আগে মালুমঘাট বাজারে সপ্তাহে দুইদিন রবিবার ও বুধবার টোল (হাছিল) আদায় করতেন ইজারাদার। কিন্তু বর্তমান ইজারাদার নুরুল আলমের লোকজন সপ্তাহে সাতদিন আমাদের কাছ থেকে টোল আদায় করছেন। সরকারিভাবে টোল আদায়ের তালিকা থাকলেও তা অমান্য করে দিগুণ থেকে তিনগুণ বেশি টোল আদায় করা হচ্ছে।

বাজারের সাধারণ ব্যবসায়ীদের দাবি, বর্তমান ইজারাদার নুরুল আলম গং গত দুইবছর ধরে সপ্তাহে দুইদিনের বদলে সাতদিনই জোরপূর্বক টোল আদায় করে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজারের শতাধিক সাধারণ ব্যবসায়ী অঘোষিত ভাবে ইজারাদার সিন্ডিকেট চক্রের কাছে জিন্মি হয়ে পড়েছে। কেউ তাদের চাহিদা মতো টোল (হাছিল) দিতে না চাইলে তাঁকে বাজার থেকে বের করে দেওয়ার হুমকি ধমকি দেয়। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সপ্তাহে সাতদিন টোল আদায় বন্ধে এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কক্সবাজারের জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মালুমঘাট বাজার ইজারাদার নুরুল আলম বলেন, সপ্তাহে দুইদিন রবিবার ও বুধবার বাজারটি বসানোর নিয়ম রয়েছে এটা সত্য। কিন্তু মালুমঘাট বাজার সাতদিন চালু থাকায় আমরা সাতদিনই হাছিল নিচ্ছি, এব্যাপারে জেলা প্রশাসনের অনুমতিপত্র রয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম বলেন, মালুমঘাট বাজারটি সপ্তাহে দুইদিন বসাতে পারবে এটা ঠিক। তবে যদি প্রতিদিন একভ বাজারে কাচামাল বেচাকেনা চলে সেইক্ষেত্রে ইজারাদার সেসব পন্য থেকে টোল আদায় করতে পারবে। এব্যাপারে আইনগত কোন বিপত্তি নেই।

চকো/জে

Previous Post

চকরিয়া সরকারি হাসপাতাল গেইটে মানুষের জীবন নিয়ে রমরমা বাণিজ্য

Next Post

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

Next Post
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB