শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া by নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
রোববার, ১৪ জুলাই ২০২৪
0 0
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলাপর্যায়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা গতকাল শনিবার বিকালে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিএমচর ইউনিয়ন পরিষদ একাদশ ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ।

খেলা শেষের স্টেডিয়ামে বিজয়ী ও বিজিত ফুটবল টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত ফুটবল টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইরফান উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, জেলা ক্রীড়া অফিসার মিল্কি, চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মুফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল আবছার, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ও কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, ক্রীড়া সংস্থার সদস্য জিয়াবুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, দুই টিমের কোচ, কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, উপজেলাপর্যায়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১৯টি ফুটবল টিম প্রতিযোগিতায় থাকলেও লটারীতে তিনটি টিম বাদ যায়। ফলে ১৬টি ফুটবল টিম টুর্নামেন্টে অংশ নেন।

তিনি বলেন, প্রথম রাউন্ডের খেলা শেষে সর্বশেষ সেমিফাইনালে বিজয়ী হয়ে বিএমচর ইউনিয়ন একাদশ ও চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ গতকাল শনিবার ফাইনাল খেলায় মুখোমুখি হন।

চকো/জে

Previous Post

চকরিয়ায় সরকারি বাজারে সপ্তাহে দুইদিনের বদলে সাতদিন টোল আদায়ের অভিযোগ

Next Post

চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সংবাদপত্র হকারের মৃত্যু

Next Post
চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সংবাদপত্র হকারের মৃত্যু

চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সংবাদপত্র হকারের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB