শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টানা ভারী বৃষ্টিপাতে চকরিয়ায় বন্যার আশঙ্কা, স্লুইসগেটের জলকপাট খুলে দিয়েছেন ইউএনও

 এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
0 0
টানা ভারী বৃষ্টিপাতে চকরিয়ায় বন্যার আশঙ্কা, স্লুইসগেটের জলকপাট খুলে দিয়েছেন ইউএনও
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

টানা তিনদিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে পানি প্রবাহ বেড়েছে। গতকাল সোমবার বিকালে নদীর পানি বিপদসীমার একেবারে সন্নিকট পয়েন্ট দিয়ে নীচের দিকে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড চকরিয়া উপজেলা শাখা কর্মকর্তা আরিফুল ইসলাম। তবে

বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীতে ঢলের পানি বৃদ্ধি পেয়ে রাতের মধ্যে বিপদসীমা অতিক্রম করার মাধ্যমে চকরিয়া পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার আশঙ্কা রয়েছে এমনটা আশঙ্কা করছেন উপজেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তারা।

অবশ্য ইতোমধ্যে তিনদিনের ভারী বৃষ্টিপাতে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বেড়ে লোকালয়ে জলজটের আশঙ্কা তৈরি হওয়ায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম গতকাল দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নের চোঁয়ারফাড়ি ও ঢেমুশিয়া কোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রবহমান বেশ কটি বদ্ধ খালের স্লুইসগেটের জলকপাট খুলে দিয়েছেন।

সরেজমিন দেখা যায়, তিনদিনের ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল বিকালে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করে নীচের দিকে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে চকরিয়া উপজেলার নদীর তীরের বিভিন্ন এলাকার নিন্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, মাতামুহুরী নদীতে পানি বেশী হলেও আমার এলাকার বেড়িবাঁধ অতিক্রম করেনি। রাতে বৃষ্টি কমলে মাতামুহুরী নদীর পানি কমে যাবে।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন বলেন, এখনো কাকারা ইউনিয়নের মানুষ বাড়িঘরে নিরাপদে রয়েছেন। তবে আর দুইদিন এভাবে বৃষ্টিপাত হলে মাতামুহুরী নদীর ঢলের পানিতে চরম ক্ষতিগ্রস্ত হবে কাকারা ইউনিয়ন। কারণ নদীর তীরের জনপদ হচ্ছে আমার ইউনিয়ন।

সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, গতকাল বিকালের দিকে আমার ইউনিয়নে নদীর তীর লাগোয়া বেশকটি গ্রামে ঢলের পানি ঢুকে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীতে ঢলের পানি আরও বৃদ্ধি পাবে, এতে ইউনিয়নের বেশিরভাগ নীচু এলাকা তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে।

এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম গতকাল দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহান তানজিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকারকে সাথে নিয়ে ভারী বৃষ্টিপাতে প্লাবিত উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, অতি বৃষ্টির কারণে মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানি সহজে নিস্কাশন করতে বিভিন্ন এলাকার বদ্ধ খালের স্লুইসগেট সমুহের জলকপাট খুলে দেয়া হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ch/ju

Previous Post

মহাকাশ গবেষণায় এবার জাতীয় পর্যায়ে জিতলো মহেশখালীর ৭ ক্ষুদে বিজ্ঞানী

Next Post

দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের

Next Post
দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের

দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB