শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ডিসি সাহেবের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ১২ মে ২০২৪
0 0
ডিসি সাহেবের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলায় টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী।

শনিবার (১১ মে) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বলী খেলার ৬৯তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ বলী ও কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ছনখোলা পাড়ার শাহেদ হোসেন কালু বলী। এতে চ্যাম্পিয়ন হন কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের বাঘা শরীফ বলী।

এর আগে এক নম্বর মেডেলের বাছাইয়ের প্রথম খেলায় মহেশখালীর শফি বলীকে পরাজিত করে এক নম্বর মেডেলের ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করেন তিনি। ওই মেডেলের দ্বিতীয় বাছাইয়ে কুমিল্লা সদরের রাশেদ মালকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন কালু বলী।

ফাইনালে আট মিনিট লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানতে হয় কালুকে ।

এ খেলায় দুই নম্বর মেডেলে চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী। তিন নম্বর মেডেলে চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর শফি উল্লাহ বলী।

খেলার ৬৮তম আসরে টানা ৪০ মিনিটেও কেউ কাউকে কুপোকাত করতে না পারায় যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় কুমিল্লার বাঘা শরীফ ও কক্সবাজারের উখিয়া উপজেলার নুর মোহাম্মদ বলীকে।

বলী খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গ্রাম্য খেলাধুলার বিকল্প নেই। যারা খেলছেন তাদের যত্ন করা আমাদের উচিত। গ্রামীণ খেলাধুলাকে আরও প্রসার করতে উচ্চ পর্যায়ে সুপারিশ থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন ও খেলা উদযাপন পরিষদের সদস্য সচিব হেলাল উদ্দিন কবির প্রমুখ।

চ্যাম্পিয়ন বাঘা শরীফ বলীকে ২৫ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি, রানারআপ কালু বলীকে ১৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।

দুই নম্বর মেডেলে চ্যাম্পিয়ন মোহাম্মদ হোসেন বলীকে ১২ হাজার টাকার প্রাইজ মানি, ট্রফি, রানারআপ লালু বলীকে আট হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি তুলে দেওয়া হয়।

তিন নম্বর মেডেলে চ্যাম্পিয়ন মোহাম্মদ শফি উল্লাহ বলীকে ১০ হাজার টাকা প্রাইজ মানি, ট্রফি এবং রানারআপ আমিন বলীকে সাত হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি তুলে দেওয়া হয়।

চকো/জে

Previous Post

কুতুবদিয়া উপজেলা নির্বাচনে নির্বাচিত হলেন যারা

Next Post

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকের পরাজয় বলে দেয় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

Next Post
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকের পরাজয় বলে দেয় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকের পরাজয় বলে দেয় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB