শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কুতুবদিয়া উপজেলা নির্বাচনে নির্বাচিত হলেন যারা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
0 0
কুতুবদিয়া উপজেলা নির্বাচনে নির্বাচিত হলেন যারা
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম ধাপে ষষ্ঠ কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাংবাদিক আকবর খাঁন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাসিনা আক্তার বিউটি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৩৭টি কেন্দ্রের ২৫৮ বুথে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে ঘোষিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম (ঘোড়া) ২৭ হাজার ৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছহাব উদ্দিন কুতুবী (আনারস) পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট এবং এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ৭৪৬ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাংবাদিক আকবর খাঁন (উড়োজাহাজ) ১৯ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনাইদুল হক (চশমা) ১৩ হাজার ২৫২ ভোট ও ফরিদ উদ্দিন তালুকদার (বই) প্রতীক নিয়ে ৩ হাজার ৪১৬ ভোট পেয়েছেন।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান (মহিলা) হাসিনা আক্তার বিউটি (কলসি) ২১ হাজার ৪৫৯ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছৈয়দা মেহেরুন্নেছা (ফুটবল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১০ ভোট পেয়েছেন।

মোট ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে প্রত্যন্ত এই উপজেলায়। তৎমধ্যে ৫১ হাজার ৫৬৯ জন পুরুষ ও ৪৫ হাজার ৬০১ জন নারী ভোটার রয়েছে।

স্থানীয় নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা শতকরা ৩৭ দশমিক ৮৩।

এই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন কুতুবদিয়াবাসী। ভোটের দিন সকাল থেকে ঝড় বৃষ্টি হলেও কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। নানা উৎসাহ উদ্দীপনায় সুন্দর পরিবেশে ভোট উপহার দেয়ার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ী প্রার্থী ও ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম পূর্বকোণকে জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

ইভিএমে ভোট উপলক্ষ্যে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। ভোট চলাকালীন সময় কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রত্যন্ত এ অঞ্চলে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

চকো/জে

Previous Post

মহেশখালী উপজেলায় যাদের নির্বাচিত করল জনগণ

Next Post

ডিসি সাহেবের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন

Next Post
ডিসি সাহেবের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন

ডিসি সাহেবের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB