শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মিয়ানমারে পণ্য পাচারকালে আটক ৬

তাহজীবুল আনাম by তাহজীবুল আনাম
সোমবার, ৪ মার্চ ২০২৪
0 0
মিয়ানমারে পণ্য পাচারকালে আটক ৬
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

টেকনাফের নাফ নদীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান খাদ্য সামগ্রী ও জ্বালানি তেলসহ ৬ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। মিয়ানমারে এসব পণ্য পাচারকালে তাদের আটক করা হয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এস এম তাহসিন রহমান জানান, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এবং রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে পৃথক এ অভিযান চালানো হয়েছে।

তাহসিন বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সৈকতের ঝাউবন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমান খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল মিয়ানমারে পাচারের জন্য মজুদ করার খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে নাফ নদীতে অবস্থানকারি সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে ট্রলারটিকে ধাওয়া দিয়ে নাফ নদীর মোহনায় জব্দ করতে সক্ষম হয়। এসময় ট্রলারে থাকা ৫ জনকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে পাওয়া যায় ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কুট ও ৩৭ লিটার ডিজেল।

আটকরা হল- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা মো. তৈয়ব (৪৩), মো. সলিম (২৬), মো. জসিম উদ্দিন (১৮), মো. মজিবুল্লাহ (১৮) ও মো. রিদওয়ান (২২)।

এদিকে রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারকালে পৃথক আরেক অভিযানে বেশ কিছু পরিমান খাদ্য সামগ্রী ও জ্বালানি তেলসহ এক পাচারকারিকে আটক করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা এস এম তাহসিন রহমান।

এতে আটক মো. শফিউল্লাহ (৪৮) তিনি টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার বাসিন্দা।

এসময় উদ্ধার করা হয়েছে- ৪ বস্তা তাল, ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ৪ প্যাকেট চানাচুর, ৩ প্যাকেট সুজি, ১০ প্যাকেট হুইল সাবান, ১ প্যাকেট নুডুলস, ২ প্যাকেট আটা, ১ কেজি মরিচের গুঁড়া, ৪ কেজি ডাল, ৫ লিটার পামঅয়েল, ২ টি স্টার শিপ দুধ ও অন্যান্য কিছু সামগ্রী।

লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী সংলগ্ন এলাকার নাফ নদী দিয়ে পাচারের জন্য মাছ ধরার একটি ট্রলারে বেশ কিছু পরিমান খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল মজুদের খবরে কোস্টগার্ডের পৃথক একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ট্রলারটি ঘিরে ফেললে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক পাচারকারি নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারটি তল্লাশী করে উল্লেখিত খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তাহসিন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

চকো/জে

Previous Post

ঈদগাঁও উপজেলা নির্বাচনে নতুন ও পুরনো মুখ

Next Post

রোযায় চাল পাচ্ছে ৫০ লাখ পরিবার

Next Post
রোযায় চাল পাচ্ছে ৫০ লাখ পরিবার

রোযায় চাল পাচ্ছে ৫০ লাখ পরিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB