শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁও উপজেলা নির্বাচনে নতুন ও পুরনো মুখ

চকোরী প্রতিনিধি, ঈদগাঁও by চকোরী প্রতিনিধি, ঈদগাঁও
সোমবার, ৪ মার্চ ২০২৪
0 0
ঈদগাঁও  উপজেলা নির্বাচনে নতুন ও পুরনো মুখ
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এবার আলোচিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন কমিশনের সচিব গণমাধ্যমের কাছে উপজেলা পরিষদ নির্বাচনের ইঙ্গিতও দিয়েছেন। এর পরপরই সারা দেশের ন্যায় ঈদগাঁওতে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে।
এ উপজেলার আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে একাধিক প্রার্থী নির্বাচনী কার্যক্রম শুরু করছেন। নির্বাচনে নিজের পক্ষে সমর্থন ও দোয়া চেয়ে তাঁরা মাঠে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। নেতাকর্মীদের নিয়েও মত বিনিময় করছেন। নির্বাচন করার ইঙ্গিত দেয়ার অপেক্ষায় রয়েছেন বেশ কয়েকজন পুরনো প্রার্থী। তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন ও পুরাতন মুখের দেখা মিলবে। বেশ কয়েকজন প্রার্থীর নাম গ্রামীন জনপদে উচ্চারিত হচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম লোকমুখে শোভা পাচ্ছে তাঁরা হলেন

কক্সবাজার সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক ছাত্রনেতা আবু তালেব। তিনি গতবার কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করেছেন। এছাড়া রয়েছেন এম, মমতাজুল ইসলাম। তিনি কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি। কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনেও একবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন এ নেতা।

এবারের শক্তিমান প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

অন্য প্রার্থী সেলিম আকবর। তিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে আনারস’ প্রতীক নিয়ে বৃহত্তর ঈদগাঁওর হেভিওয়েট প্রার্থী হিসাবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন।
এবার সৌদি প্রত্যাগত সামসুল আলমও অন্যতম আলোচিত প্রার্থী। তিনি সৌদি আরবের মক্কা প্রবাসী আওয়ামী লীগ সভাপতি।

আরেক প্রার্থী কবির খাঁন। তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক।

এসব প্রার্থীদের পক্ষে শুভাকাংখীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার- প্রচারণা চালাচ্ছেন। কোন কোন প্রার্থী তাদের হারানো পিতা- মাতার কবর জেয়ারতের মধ্য দিয়ে উপজেলা নিবার্চনের প্রচারণা শুরু করেছেন।

ঈদগাঁও উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু সুফিয়ান জানান, নবগঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৭৩৭ জন। এরমধ্যে ৪৭ হাজার ৪৯৪ জন পুরুষ ৪০ হাজার ২৪৩ জন মহিলা ভোটার রয়েছেন। এ উপজেলায় তৃতীয় লিঙ্গ বা অন্যান্য শ্রেণীর কোন ভোটার নেই। তিনি আগামী ১১ মে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান।

চকো/জে

Previous Post

বন প্রকৃতি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে বিশেষ ভূমিকা রাখতে হবে – প্রধান বন সংরক্ষণ

Next Post

মিয়ানমারে পণ্য পাচারকালে আটক ৬

Next Post
মিয়ানমারে পণ্য পাচারকালে আটক ৬

মিয়ানমারে পণ্য পাচারকালে আটক ৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB