শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার সমুদ্র উপকূল ভেসে এল ৪১ মৃত কচ্ছপ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
0 0
কক্সবাজার সমুদ্র উপকূল ভেসে এল ৪১ মৃত কচ্ছপ
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সমুদ্র উপকূলে একেরপর এক ভেসে আসছে মৃত কচ্ছপ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উখিয়া সোনারপাড়া সমুদ্র উপকূলে ভেসে এল দুটি মৃত ‘মা কচ্ছপ’ । ওই কচ্ছপ দুটির পেটে মিলেছে ১৮৫টি ডিম। এ নিয়ে গত জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সৈকতে ভেসে এসেছে অন্তত ৪১টি মৃত মা কচ্ছপ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার সোনারপাড়া সৈকতে সর্বশেষ দুটি মৃত মা কচ্ছপ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, এই দুটিও অলিভ রিডলি মা কচ্ছপ। এদের পেটে ১৮৫টি ডিম পাওয়া গেছে। দুটির সামনের ও পিছনের ফ্লিপারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ডিম দিতে উপকূলে আসার সময় জালে বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে এদের মৃত্যু হতে পারে। জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার সমুদ্র উপকূলে ভেস এসেছে অন্তত ৪১ টি মৃত কচ্ছপ।

এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সৈকতের হিমছড়ি প্যারাসেলিয়ং পয়েন্টে ভেসে এসেছে ৯৫টি ডিম পেটে থাকা একটি মা কচ্ছপ। গত রোববার (১৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র উপকূলে আবারও ভেসে আসে তিনটি মৃত মা কচ্ছপ। যার পেটে মিলেছে ৩১০টি ডিম। এর আগে ১৭ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে আরও একটি মৃত মা কাছিম ভেসে এসেছে। যার পেটে ছিল ৯০টি ডিম। এর আগে ৩ দিনে উপকূলে দেখা মিলেছে ৩টি মৃত ডলফিন, একটি মৃত পরপইস ও একটি কচ্ছপ।

এর মধ্যে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার সোনারপাড়া সৈকতে একটি এবং ইনানী সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসে। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হিমছড়ি সৈকতে মৃত ভেসে আসে আরও একটি ইরাবতী ডলফিন। ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে একটি মৃত পরপইস। ১৫ ফেব্রুয়ারি সৈকতের রেজুনদীর মোহনায় একটি অলিভ রিডলি বা জলপাই রঙের সামুদ্রিক মৃত মা কচ্ছপ ভেসে আসে।

বোরি’র দেয়া তথ্য মতে, জানুয়ারি থেকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত কক্সবাজার সমুদ্র উপকূলের সোনাদিয়া, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী ও টেকনাফ সৈকত এবং পেঁচার দ্বীপ এলাকায় ১০ টি সহ মোট ৪১টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। শুধু মাত্র ৬ দিনে সৈকতে পাওয়া গেছে ৮টি মৃত মা কচ্ছপ। এই সময়ের মধ্যে তিনটি মৃত ডলফিন, একটি মৃত পরপইস ভেসে এসেছে।

এ পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করেছেন, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।
তিনি বলেন, কয়েকদিন ধরে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণীগুলোর নমুনা সংগ্রহ করে মৃত্যুর কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন। বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

চকো/জে

Previous Post

সীমান্তে ফের উত্তেজনা, রোহিঙ্গা ঢলের আশংকা

Next Post

মাটিকাটা ও গাছ পাচারে বাধা দেওয়ায় বিট কর্মকর্তাকে হামলার চেষ্টা

Next Post
মাটিকাটা ও গাছ পাচারে বাধা দেওয়ায় বিট কর্মকর্তাকে হামলার চেষ্টা

মাটিকাটা ও গাছ পাচারে বাধা দেওয়ায় বিট কর্মকর্তাকে হামলার চেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB