শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মিয়ানমারে চোরাই পথে যাচ্ছে ভোগ্যপণ্য-জ্বালানি তেল, আসছে মাদক

চকোরী ডেস্ক: by চকোরী ডেস্ক:
বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
0 0
মিয়ানমারে চোরাই পথে যাচ্ছে ভোগ্যপণ্য-জ্বালানি তেল, আসছে মাদক
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে তুমুল সংঘাত চলছে। প্রতিদিন সীমান্তের ওপার থেকে গুলি ও মর্টারশেল এসে পড়ছে এপারে বাংলাদেশের অভ্যন্তরে, উখিয়া- টেকনাফ ও নাইক্ষংছড়ির সীমান্তবর্তী এলাকায়। উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যেও থেমে নেই চোরাচালান। বাংলাদেশ থেকে পাচার হচ্ছে ভোগ্যপণ্য, ওষুধ ও জ্বালানি তেল। একই পথে মিয়ানমার থেকে আসছে ইয়াবা ও আইসের মতো ভয়ংকর মাদক।

সোমবার (১২ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিঘোনা এলাকায় পাচারের জন্য মজুত করা ৪ হাজার ৪৭০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি ময়দা ও এক লাখ ৩৬ হাজার ৫৫০ পিচ বিভিন্ন ধরনের ওষুধ অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় পাচারে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল মান্নান (২৪) ও আলী হোসেন (৪৫)। তাঁরা টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাতিয়ার ঘোনার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বেলা ৩টায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভোগ্যপণ্য ও ওষুধ মজুত করেছিল বলে স্বীকার করেছে।

এর আগে র‍্যাব কক্সবাজার সদর ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটার অকটেন, বিপুল পরিমাণ ভোগ্যপণ্য ও ওষুধ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয় ৯ ব্যক্তিকে। এ ছাড়া বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভোগ্যপণ্য উদ্ধার করা হয়েছে। অপরদিকে চলমান সংঘাতে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ইয়াবা ও ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে।

বিজিবি-২-এর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদের পাঠানো তথ্য মতে, গত শুক্রবার টেকনাফের জিন্নাহখাল দিয়ে মিয়ানমার থেকে আসা তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পাচারকারীরা মিয়ানমারে পালিয়ে যায় বলে জানানো হয়।

টেকনাফের রঙ্গিখালী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ১ কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

মিয়ানমারে পাচারের জন্য টেকনাফে মজুত করা ভোগ্যপণ্য-জ্বালানি তেল।
মিয়ানমারে পাচারের জন্য টেকনাফে মজুত করা ভোগ্যপণ্য-জ্বালানি তেল। ছবি: আজকের পত্রিকা
এর আগে গত মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে টেকনাফের খারাংখালী সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৬৪ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থাও সীমান্ত এলাকা থেকে মাদক উদ্ধার করেছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের কারণে জ্বালানি ও খাদ্যপণ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। চড়া মূল্যে সেখানে নিত্যপ্রয়োজনীয় মিলছে না। এই সুযোগে দুই-আড়াই মাস ধরে চোরাকারবারিরা কক্সবাজার উপকূলের অন্তত ২৫টি পথে জ্বালানি তেল ও ভোগ্যপণ্য পাচারে সক্রিয় হয়ে উঠেছে।

সীমান্তের বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তে মিয়ানমারে বিজিপি ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের কারণে চোরাকারবারিরা টেকনাফের সমুদ্র উপকূল ও নাফ নদ দিয়ে সক্রিয় হয়ে উঠেছে।

আটকদের উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশে যুদ্ধাবস্থার কারণে দেশটিতে তেল, ওষুধ এবং খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের ব্যাপক ঘাটতি এবং দ্রব্যমূল্যের প্রচণ্ড ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বাংলাদেশ থেকে কম মূল্যে ক্রয় করে চড়া মূল্যে সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে পাচার করে আসছে কিছু চক্র। বিনিময়ে নগদ টাকার পাশাপাশি ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসছে তারা।

এ বিষয়ে র‍্যাবের নজরদারির বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।

চকো/জে

Previous Post

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ৮ লাখ টাকার মাছ

Next Post

আজ ভালোবাসা দিবস, চকরিয়ার শতাধিক বাগানে গোলাপ বিক্রির ধুম

Next Post
আজ ভালোবাসা দিবস, চকরিয়ার শতাধিক বাগানে গোলাপ বিক্রির ধুম

আজ ভালোবাসা দিবস, চকরিয়ার শতাধিক বাগানে গোলাপ বিক্রির ধুম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB