কক্সবাজার – ঢাকা বিমান যোগে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হলেন আবদুল আমিন (৩৫), সে টেকনাফের পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় এনএসআই তথ্যের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার আগ মুহূর্তে চেকপোস্টের তল্লাশীতে এসব ইয়াবাসহ ওই পাচারকারী ধরা পড়ে ।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান । তিনি জানান, ইয়াবাসহ বিমান যোগে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার আগ মুহূর্তে এপিবিএন এর তল্লাশিতে আমিন নামের এক ব্যক্তি ধরা পড়ে। বিমানবন্দরের প্রথম গেটে ওই ব্যক্তির ব্যাগে স্ক্যানার দিয়ে তল্লাশি করে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে এপিবিএন। সন্ধ্যায় উদ্ধারকৃত ইয়াবাসহ সদর থানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চকো/জে







