কক্সবাজারের হোটেল সীগাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লা দুর্গাপুর অশোক তলার মৃত গাজী মোস্তফার ছেলে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে লাশটি উদ্ধার করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীগাল হোটেলের ৩০৮ নং কক্ষে তৃতীয় তলায় জনৈক গাজী এম শওকত হাসান অসুস্থ অবস্থায ফ্লোরে পড়ে থাকলে তাঁর সহকর্মী ও হোটেল স্টাফদের সহায়তায় চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গাজী এম শওকত হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিটি ব্যাংকের কর্মচারী ছিলেন৷ তিনি গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন।
এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
চকো/জে







