শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে ৯০ কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
0 0
কক্সবাজারে ৯০ কোটি টাকার মাদক উদ্ধার
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রামুতে ৯০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ ২ জনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস এর পরিমান ১৮ কেজি ২০ গ্রাম।

বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী ট্রাক থেকে এসব আইস উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের জাহাজপুরা নেয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ট্রাক চালক মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং একই উপজেলার মহেশখালী পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)। এসময় ট্রাকে থাকা হোসাইন আহমদ (৪১) পালিয়ে যান। সে টেকনাফ উপজেলার সাবরাং ডেগিল্যার বিল এলাকার কালা মিয়ার ছেলে।

এবিষয়ে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে রামু বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। এসময় তিনি জানান- তল্লাশী করে ট্রাকে থাকা লবণের বস্তার ভিতরে সাদা কাপড় মোড়ানো ও বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ট্রাক চালক মো. কেফায়েত উল্লাহ ও তার সহযোগি মো. হারুনের স্বীকারোক্তি মতে মাদক চক্রের মূল হোতা হোসাইন আহমদকে ধরার জন্য টেকনাফের সাবরাং এলাকায় সারারাত অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে বিজিবি’র অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তল্লাশীকালে ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ছাড়াও পাচারে ব্যবহৃত ট্রাক, ৩ লাখ ৩৬ হাজার টাকা, এক বোতল বিদেশী মদ, ১টি চাকু ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত আসামীদের আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রেস ব্রিফিংয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ আরও জানান- উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের মূল্য ৯০ কোটি টাকা।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Previous Post

জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ বিপর্যয়ের সাথে মানবাধিকার লংঘন করছে

Next Post

আমি ঋণ খেলাপি নই, আইনী লড়াই চলবে, ইনশাল্লাহ জয়ী হবো- সালাহউদ্দিন সিআইপি

Next Post
আমি ঋণ খেলাপি নই, আইনী লড়াই চলবে, ইনশাল্লাহ জয়ী হবো- সালাহউদ্দিন সিআইপি

আমি ঋণ খেলাপি নই, আইনী লড়াই চলবে, ইনশাল্লাহ জয়ী হবো- সালাহউদ্দিন সিআইপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB