শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ বিপর্যয়ের সাথে মানবাধিকার লংঘন করছে

মোংলা থেকে মোঃ নূর আলম by মোংলা থেকে মোঃ নূর আলম
রোববার, ১০ ডিসেম্বর ২০২৩
0 0
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ বিপর্যয়ের সাথে মানবাধিকার লংঘন করছে
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের সাথে সাথে মানবাধিকার লংঘন করছে।

মানবাধিকার লংঘনের সাথে জড়িত রাস্ট্রগুলোই জলবায়ু সংকটের জন্য দায়ী। জলবায়ু সংকট সুন্দরবনসহ পৃথিবীর বাস্তুসংস্থানকে বিনষ্ট করছে।

জলবায়ু পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বন্যপ্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। উপকূলে সুপেয় পানির সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দকে ভ্রান্ত জলবায়ু নীতি পরিহার করে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

৯ ডিসেম্বর শনিবার সকালে সুন্দরবনের ঢাংমারিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে জলবায়ু ন্যায্যতার দাবিতে ’গ্লোবাল ডে অব একশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসুচির অংশ হিসেবে সুন্দরবনে বনজীবিদের অবস্থান কর্মস্থান কর্মসুচি পালনকালে বক্তারা একথা বলেন।

শনিবার সকাল ১১টায় সুন্দরবনে বনজীবিদের অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের দলনেতা পরিবেশকর্মী ষ্টিফেন হালদার।

অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। সুন্দরবনে অবস্থান কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন কৃষক নেতা কৃষ্ণপদ মন্ডল, বাপা নেতা ইদ্রিস ইমন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, নদীকর্মী সাংবাদিক হাছিব সরদার, পরিবেশকর্মী শেখ রাসেল, বনজীবী মীরা বিশ্বাস, তরুন মন্ডল, রানা বিশ্বাস, দীপক মন্ডল, কল্পনা সরদার, মানস মন্ডল, সোনালি সরদার, বেল্লাল বেপারি প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় বাপা’র কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানি উৎপাদন, ব্যবহার ও পরিবহন থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় নবায়নযোগ্য সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন ভ্রান্ত ঋণ নীতি পরিহার করে শর্তহীন জলবায়ু অর্থায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে। সুন্দরবনে জলবায়ু অবস্থান কর্মসুচিতে কৃষকনেতা কৃষ্ণপদ মন্ডল বলেন লবণাক্ততা বৃদ্ধি পাওয়া সুন্দরবন উপকূলের কৃষি ধ্বংসের শেষ কিনারায় এসে পড়েছে।

এছাড়া পরিবেশ ও জীববৈচিত্র হুমকিতে রয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার বলেন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় উপকূলবাসী উদ্বাস্তু হয়ে পড়েছে।

নদী ভাংগন বৃদ্ধি পাওয়ায় মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সভাপতির বক্তব্যে বনজীবি ষ্টিফেন হালদার বলেন চারিদিকে পানি থৈ থৈ করলেও নিরাপদ সুপেয় পানি আমরা পাচ্ছি না। সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে। পরিবর্তিত জলবায়ুর সাথে খাপখেয়ে বন্যপ্রাণী টিকে থাকতে পারছেনা।

প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি লন্ডভন্ডসহ জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় ক্ষতিগ্রস্থদের মাঝে জলবায়ু অর্থায়ন বিতরণ নিশ্চিত করতে হবে। জলবায়ু অবস্থান কর্মসুচিতে কয়েকশো বনজীবী অংশগ্রহণ করেন।

Previous Post

পেকুয়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

Next Post

কক্সবাজারে ৯০ কোটি টাকার মাদক উদ্ধার

Next Post
কক্সবাজারে ৯০ কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজারে ৯০ কোটি টাকার মাদক উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB