শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে অবরোধের প্রথমদিন, নিরুত্তাপ ও সংঘাত ছাড়া স্বস্তিতে শেষ হল

তাহজিবুল আনাম by তাহজিবুল আনাম
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
0 0
কক্সবাজারে অবরোধের প্রথমদিন, নিরুত্তাপ ও সংঘাত ছাড়া স্বস্তিতে শেষ হল
0
SHARES
318
VIEWS
Share on FacebookShare on Twitter

অবরোধের প্রথম দিন কক্সবাজার জেলার পরিস্থিতি স্বাভাবিক ছিল। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে কক্সবাজার শহর থেকে উপজেলা সমুহে সকল প্রকার যানবাহন স্বাভাবিকভাবে চলেছে।

কক্সবাজার বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাস সমুহ চট্টগ্রামের উদ্দেশ্যেও রওয়ানা হতে দেখা গেছে।

বিএনপি-জামায়াতের আহবানে অবরোধের বিরুদ্ধে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় শক্ত অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

পরিবহণ শ্রমিক নেতা শফিউল্লাহ আনসারি জানিয়েছেন, অবরোধে এ পর্যন্ত কক্সবাজারের কোথাও তাদের যানবাহন আটকানো বা প্রতিবন্ধকতায় পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে স্বাভাবিক নিয়মে পরিবহণ চলাচল করছে।

কক্সবাজার শহরে সাথে মহেশখালী দ্বীপ উপজেলায় নৌ রুটেও চলাচল করছে স্প্রীড বোটসহ অন্যান্য ট্রলার সমুহ।

সকাল থেকে কক্সবাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল ছিল লক্ষ্মণীয়। টহল দিতে দেখা গেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এদিকে, মঙ্গলবার সকাল ১০ টার পর থেকে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শহীদ সরণীস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় সকাল থেকে তালাবদ্ধ থাকলেও অবস্থান করতে দেখা গেছে পুলিশের একটি দল।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, সকাল থেকে আমার টিমসহ সড়কে অবস্থান করেছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ প্রতিদিনের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করতে পেরেছেন। তবে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন মশিউর।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার বলেন, সবকিছু স্বাভাবিক ছিল, রয়েছে। কক্সবাজার থেকে চকরিয়ায় অনেক যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে সড়কে দেখা যাচ্ছে কর্মজীবী মানুষ কাজে ফিরছেন।

এদিকে,কক্সবাজার সদরের লিংকরোড়, বাস টার্মিনাল ও রামুর হাইওয়ে সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। মঙ্গলবার সকাল থেকে লিংকরোড়ে বাজার বসেছে, সেখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে বাজারসাদাই করতে পেরেছেন।

এবিষয়ে রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত লিংকরোড়, বাসটার্মিনাল ও রামুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। লিংকরোড় থেকে বাস চলাচল করছে। মানুষের চলাচলের নিরাপত্তায় আমরা সড়কে অবস্থান করেছি।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সকল প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি বাড়ানো হয়েছে টহল। র‌্যাব ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার আশংকা বা নাশকতার চেষ্টার খবর পেলেই ব্যবস্থা নেয়ার প্রস্তুতি ছিল।

Previous Post

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ আসছে মিয়ানমারের ৩৪ প্রতিনিধি

Next Post

তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নয়নের রোল মডেল- বীর বাহাদুর

Next Post
তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নয়নের রোল মডেল- বীর বাহাদুর

তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নয়নের রোল মডেল- বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB