শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নয়নের রোল মডেল- বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
0 0
তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নয়নের রোল মডেল- বীর বাহাদুর
0
SHARES
344
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলার মধ্য রুমা উপজেলা ছিল অতি দুর্গম ও পশ্চাৎপদ। আওয়ামী লীগ সরকারের দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য জেলাগুলোতে রাস্তা, ব্রীজ, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, খিয়াং, বিদ্যুত, সোলার, কৃষি এবং পর্যটন বিকাশসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার গঠন করার আগে বিরোধী দলসহ রাজা বাদশারাও ক্ষমতায় ছিল তারা তো আওয়ামী লীগ সরকারের মতো উন্নয়ন করে দেখাতে পারেনি।

তারা মুলত নিজেদেরকে রাজা আর সাধারণ মানুষকে প্রজা বানিয়ে রেখে ছেলে মেয়েদের শিক্ষিত করতে চায়নি। কারণ প্রজার ছেলে মেয়েরা শিক্ষিত হলে তাদের পদ পদবী থাকবে না, এই ভয়ে তারা স্কুল-কলেজ তৈরি করেনি।

আর শেখ হাসিনার সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেখানে কলেজ আছে সেখানে ভার্সিটি, যেখানে স্কুল আছে সেখানে ডিগ্রী কলেজ তৈরী করে দিয়েছে। মন্ত্রী বলেন, হেনরী কিসিঞ্জারের আখ্যায়িত সেই তলা বিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

আজ মঙ্গলবার বান্দরবান জেলার রুমা উপজেলা পরিষদ ভবন চত্তরে রুমা উপজেলায় কর্মরত সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

বান্দরবানের রুমা উপজেলায় এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকায় এখন বিদ্যুতের আলো জ্বলছে, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রশস্ত সড়ক হয়েছে আর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকলক্ষেত্রে পার্বত্য এলাকা এখন আগের চাইতে অনেক বেশি সুন্দর ও পর্যটকবান্ধব হয়েছে। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মন্ত্রী।

মত বিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশসহ সরকারী ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য এলজিইডি’র ৮টি উন্নয়ন কাজের মধ্য ৫ টি উদ্বোধন ও ৩টি ভিত্তি প্রস্তর। মোট বরাদ্দ ৩৪ কোটি টাকা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৮টি কাজের মধ্য ৫টি উদ্বোধন ও ৩টি ভিত্তি প্রস্তর।

এতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৬ কোটি ৩০ লাখ। এ ছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর ৮ টি কাজের মধ্য ৭টি ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসব কাজে মোট বরাদ্দ ৩ কোটি ১৫ লক্ষ টাকা। মতবিনিময় সভা শেষে দুস্থ মহিলা ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও সমাজ সেবা অধিদপ্তরের নগদ অর্থ বিতরণ করা হয়।

Previous Post

কক্সবাজারে অবরোধের প্রথমদিন, নিরুত্তাপ ও সংঘাত ছাড়া স্বস্তিতে শেষ হল

Next Post

রোহিঙ্গাদের বুঝাতে পারেনি মিয়ানমার প্রতিনিধি দল

Next Post
রোহিঙ্গাদের বুঝাতে পারেনি মিয়ানমার প্রতিনিধি দল

রোহিঙ্গাদের বুঝাতে পারেনি মিয়ানমার প্রতিনিধি দল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB