বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরিক্ষা-২০২২ এর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ১০ ঘটিকায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা।
উপস্থিত ছিলেন বৃত্তি’র পৃষ্ঠপোষক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, বঙ্গমাতা সরকারি মহিলা কলেজ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।







