কক্সবাজারের টেকনাফ মেরিনড্রাইভ সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । তবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপের পার্শ্ববর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, সড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি দেখে মনে হচ্ছে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। তবে কি গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে সেটি চিহ্নিত করা যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।







