যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের নেতৃত্বে একটি প্রতিনিধিল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।
সোমবার সকালে তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান, এরপর সকাল ১০ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর’র একটি রেজিস্টেশন সেন্টার পরিদর্শনে যান।
সকাল সাড়ে ১০ টা নাগাদ ক্যাম্প-২ ডব্লিউ’তে “ওমেন লিড কমিউনিটি সেন্টার” পরিদর্শন করে সেখানকার রোহিঙ্গা নারীদের সাথে তিনি কথা বলেন।
সেখান থেকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ইউএনএইচসিআর ও এনজিও ফোরামের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বেলা ১২ টার দিকে তিনি কুতুপালং ক্যাম্প ত্যাগ করে বালুখালীর ক্যাম্প-১১ এর দিকে রওনা দেন।
ক্যাম্প-১১ এতে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এর ই-ভাউচার আউটলেট পরিদর্শন করবেন তিনি, সেখানে রোহিঙ্গাদের রেশন খরচ কমানোর কারণে কি কি প্রভাব পড়ছে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে বলে জানা গেছে।
এরপর ক্যাম্প-১১ এর বিভিন্ন লার্নিং সেন্টার, ভিও পয়েন্টসহ বেশ কয়েকটি এনজিওর কার্যক্রম পরিদর্শন করে তিনি বিকেল ৩ টা নাগাদ ক্যাম্প ত্যাগ করার কথা রয়েছে।
বিকেল ৪ টার পর তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ের কথা রয়েছে।
এরপর সন্ধা ৬ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।







