শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ার কৃষকলীগ নেতা সরওয়ার হত্যার আসামি আটক

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
0 0
চকরিয়ার কৃষকলীগ নেতা সরওয়ার হত্যার আসামি আটক
0
SHARES
315
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা ও কৃষকলীগ নেতা সরওয়ার কামালকে বাড়ি থেকে নিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আজিজুল হক সুমন (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ২৯ সেপ্টেম্বর বিকালে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা থেকে আসামী আজিজুল হক সুমনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামি সুমন উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

গ্রেফতার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (এসএসপি) মো.নুরুল আবছার। তিনি বলেন গত ১৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাড়ি থেকে কৃষকলীগ নেতা সরওয়ার কামাল (৩৫) কে ডেকে তুলে দুর্বৃত্তরা গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ইউসুফ বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর চকরিয়া থানায় এম আজিজুল হক সুমন (৩৫) ও মোঃ ইউসুফ (৪৮) সহ দুইনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৬।

তিনি বলেন, হত্যাকান্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৭ পুলিশের পাশাপশি হত্যাকাÐের ঘটনায় ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হত্যা মামলার এজহারনামীয় প্রধান আসামী ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অবস্থান করছে। উল্লেখিত তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বিকালে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী আজিজুল হক সুমনকে গ্রেফতার করতে সক্ষম হন।

র‌্যাবের এসএসপি মো.নুরুল আবছার বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুমন হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। মুলত অর্থ সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকান্ডটি সংঘটিত হয়। গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চকরিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ##

Previous Post

কলম থামাতে ওসি প্রদীপ সাংবাদিক ফরিদকে নির্যাতন করে

Next Post

উখিয়ায় বন্দুকধারীর গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত

Next Post
উখিয়ায় বন্দুকধারীর গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত

উখিয়ায় বন্দুকধারীর গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB