কক্সবাজারের চকরিয়া পৌরসভায় ময়লার স্তূপের উপর কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পৌরশহরের শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় ময়লার স্তূপে বিস্কুটের কার্টন দেখা যায়। এরপর কার্টনটি খোলে এক নবজাতকের মরদেহ পায়। বিষয়টি পুলিশ জানার পর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে কার্টনের ভেতর নবজাতক থাকার খবরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।







