কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২জন রোহিঙ্গাকে আটক করেছে। আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্প ইনর্চাজের নিকট হস্তান্তর করা হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া কলেজ সংলগ্ন যৌথ চেকপোস্ট তল্লাশি চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওযা এসব রোহিঙ্গাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এভাবে পালাতে গিয়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধরা পড়ছে তারা। কাজের সন্ধানে তারা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। পাশাপাশি প্রায় অশান্ত হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। ক্যাম্পে মাদক বিক্রি এবং মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়েও ঘটেছে অনেক মারামারি-খুনাখুনি হয়। তাদের এসব কর্মকাণ্ড প্রতিরোধ, নজরদারি রয়েছে।
কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাসেল জানান, আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল। কাঁটাতারের বেড়া ও ক্যাম্পের অভ্যন্তরে এবং সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে কিভাবে রোহিঙ্গারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এ বিষয়ে কঠোর নজরদারী রয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বেরিয়ে আসা ৫২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের আইনী ব্যবস্থা গ্রহনের জন্য কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির কাছে পাঠানোর ব্যবস্থা প্রতিক্রিয়াধীন।







