শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় হামলায় ১০ শিক্ষার্থী আহত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
0 0
চকরিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় হামলায় ১০ শিক্ষার্থী আহত
0
SHARES
318
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনায় প্রতিবাদের জেরে একদল বহিরাগত বখাটে যুবক বিদ্যালয়ে ক্লাসে ঢুকে ব্যাপক তাÐব চালিয়েছে। এসময় তাঁরা কাঠের বাটাম দিয়ে ১০/১২ জন ছাত্রকে পিটিয়ে জখম করেছে। মারধরে আহত এক ছাত্রের দুইটি দাঁত ও ঘাঁড়ের হাড় ভেঙ্গে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চকরিয়া সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এঘটনার পরপর ঘটনাস্থল থেকে চার বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার ২৯ সেপ্টেম্বর দুপুরে ঘটেছে এ হামলার ঘটনা।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, পালাকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে অশ্লীল উক্তি করে ইভটিজিং করে। এ ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রী বিষয়টি তার ক্লাস বন্ধুদের কাছে জানালে ওই ছাত্রীর কয়েজন বন্ধু বখাটে ওই ছাত্রকে থাপ্পর দিয়ে শাসায়।
এ ঘটনার পর অভিযুক্ত ওই ছাত্র প্রতিশোধ নিতে মোবাইল ফোনে বহিরাগত বন্ধুদের ডেকে এনে বিদ্যালয়ের ক্লাসে ঢুকে তাÐব চালায়। এসময় বহিরাগত বখাটে যুবকরা হাতুড়ি ও কাঠের বাটাম নিয়ে দশম শ্রেণীর ক্লাসে ঢুকে ১০/১৫ জন শিক্ষার্থীকে বেদম মারধর করে।
মারধরে আহত দশম শ্রেণীর ছাত্র ফরহাদুল ইসলাম (১৬) এর দুইটি দাঁত পড়ে যায় এবং ঘাঁড়ের হাঁড় ভেঙ্গে যায়। ঘটনার সাথে সাথে স্কুল কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান কেএম ছালাউদ্দিন এবং প্রধান শিক্ষক রেজাউল করিমসহ শিক্ষকরা এগিয়ে এসে আহতদের উদ্ধার এবং ঘটনাস্থল থেকে ৪ বখাটেকে আটক করে।
পরে চকরিয়া থানাকে খবর দিলে থানার এএসআই আমিরুল ইসলাম সঙ্গিয় ফোর্স ঘটনাস্থল থেকে আটক চার বখাটেকে থানায় নিয়ে যান। আহত ফরহাদুল ইসলাম চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনার লবন ব্যবসায়ী নুরুল আমিনের পুত্র।
এ ব্যাপারে আহত ফরহাদুল ইসলামের মা বাদী হয়ে আটক চারজন ছাড়াও পলাতক একজন সহ পাঁচজনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। ।
এজাহারনামীয় হলেন, আটক চারজন যথাক্রমে চকরিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডের ওবাইদুল হাকিমের পুত্র মোহাম্মদ জিহাদ (১৮), ও রহমত আলীর পুত্র সওকত ওসমান (২২), চিরিঙ্গা মধ্যম বুড়িপুকুরের আনোয়ার মিয়ার পুত্র আশরাফ হোছেন আনাছ (১৬)ও মৃত নুর মোহাম্মদের পুত্র আব্দুল্লা আল রাকিব (১৮) এবং মনছুর আলমের পুত্র পালিয়ে যাওয়া সাইমুন ইসলাম (২০)।
চকরিয়া থানার এএসআই আমিরুল ইসলাম স্কুলে ঢুকে শিক্ষার্থীদের মারধর করার অপরাধে ৪ বখাটেকে আটক করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।

Previous Post

যানজট ও হকারমুক্ত চকরিয়া পৌরশহর গড়ার উদ্যোগ

Next Post

পাঁচমাসের শিশুকে কুপিয়ে হত্যা

Next Post

পাঁচমাসের শিশুকে কুপিয়ে হত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB