শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁওতে শ্রীকৃষ্ণের স্মরণানুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার by মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
0 0
ঈদগাঁওতে শ্রীকৃষ্ণের  স্মরণানুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদগাঁওতে যথোচিত সম্মানের সাথে বুধবার (৬ সেপ্টেম্বর) উদযাপিত হয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ২০২৩। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ।

এ উপলক্ষে বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। ঈদগাঁও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এসবের আয়োজন করে।

উৎসব উপলক্ষে সকালে ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অন্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রসাদ বিতরণ, প্রতিযোগিতা, গীতা পাঠ, ধর্মীয় ভক্তিমূলক গান, কুইজ, ভাগবতীয় আলোচনা ও শ্রীকৃষ্ণ পূজা।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি দে-র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কক্সবাজার জেলা সংসদের উপদেষ্টা জগদীশ শর্মা।

ধর্মীয় আলোচক ছিলেন রাধা দামোদর মন্দির ইসকনের (বান্দরবান- কক্সবাজার) অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। মঙ্গল প্রদীপ প্রজ্জলক ছিলেন জেলা ব্রাহ্মণ সংসদের উপদেষ্টা কমলেন্দু আচার্য। উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল আচার্য।

অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উত্তম রায় পুলক, সিনিয়র সহ-সভাপতি বাবুল কান্তি দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি জেলা শাখার সাবেক সভাপতি মাস্টার রাজন আচার্য, ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত, জেলা গীতা শিক্ষা কমিটির অর্থ সম্পাদক মাস্টার সমীর রুদ্র, কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক ও অর্থ সম্পাদক লিটন কান্তি দে।

ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কান্তি দে-র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপম আচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ সম্পাদক অপূর্ব ধর।

এতে স্থানীয় জন্মাষ্টমী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

Previous Post

চকরিয়ায় সেনাবাহিনীর সাবেক সদস্যের মরদেহ উদ্ধার

Next Post

কোনো ষড়যন্ত্রই আ.লীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না: এনামুল হক শামীম

Next Post
কোনো ষড়যন্ত্রই আ.লীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না: এনামুল হক শামীম

কোনো ষড়যন্ত্রই আ.লীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না: এনামুল হক শামীম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB