শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মহেশখালীর মেগা প্রকল্পগুলোর নিরাপত্তায় বিশেষ নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
0 0
মহেশখালীর মেগা প্রকল্পগুলোর নিরাপত্তায় বিশেষ নজর: স্বরাষ্ট্রমন্ত্রী
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

বঙ্গোপসাগরের তীর ঘেষে মহেশখালীর মাতারবাড়ি। এ ইউনিয়নের ১৪১৪ একর এলাকাজুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। গভীর সমুদ্র বন্দর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ জোরে শোরে এগিয়ে চলছে । ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে দেশী বিদেশি সাড়ে ৭ হাজার শ্রমিকের ঘাম-শ্রমে প্রকল্পের অগ্রগতি ৫৮ শতাংশ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে বিদ্যুতকেন্দ্রের প্রথম ইউনিট ও জুলাইয়ে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। অপরদিকে ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে গভীর সমুদ্র বন্দর। গভীর সমুদ্রবন্দরের ১৪ দশমিক ৩ কিলোমিটার লম্বা চ্যানেল তৈরির ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখনই চ্যানেলের গভীরতা ১৬ মিটার। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এ বন্দরটি চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে দুই মেগা প্রকল্পের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সরজমিনে ঘুরে দেখেছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে পৌঁছেন। এরপর গভীর সমুদ্র বন্দর ও কয়লাবিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা নিয়ে আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা নিয়ে মতবিনিময় করেন।

প্রায় তিন ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দরসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আমরা সরজমিনে পরিদর্শন পূর্বক নিরাপত্তা নিয়ে নানা সুবিধা অসুবিধার বিষয়টি জেনেছি। প্রকল্পের সবকিছু যেন নিরাপদ থাকে সে বিষয়ে আমাদের আলাদা নজর রয়েছে। পাশাপাশি সম্মিলিতভাবে কি কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ এলাকাটা সম্পূর্ণ নিরাপদ রাখতে আমরা সচেষ্ট আছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সারাদেশেই মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। তার মধ্যে মহেশখালীতে এনার্জি হাব, গভীর সমুদ্র বন্দরসহ চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে এ অঞ্চলের পুরো চেহারাটাই পাল্টে যাবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম, সাংসদ আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষেরর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহজাহান, কোস্টগার্ডের উপপরিচালক কমোডর এনামুল হক, পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্র্যাঞ্চ) মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. হাবিবুর রহমান, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, পেট্রো বাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের এডমিন এন্ড প্ল্যানিং এর সদস্য ও যুগ্ম-সচিব জাফর আলম, অতিরিক্ত সচিব (পুলিশ) জাহাঙ্গীর আলম, কক্সাবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজর রহমান।

Previous Post

শেখ হাসিনার শাসনকালে বাঙালী মাথা উঁচু করে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পহরচাঁদা উচ্চবিদ্যালয়ে শিশু উৎসব

Next Post
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পহরচাঁদা উচ্চবিদ্যালয়ে শিশু উৎসব

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পহরচাঁদা উচ্চবিদ্যালয়ে শিশু উৎসব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB