শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

শেখ হাসিনার শাসনকালে বাঙালী মাথা উঁচু করে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
0 0
শেখ হাসিনার শাসনকালে বাঙালী মাথা উঁচু করে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীকে স্বাধীনতা এনে দিয়েছে। তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক সেই রাষ্ট্রটি আজ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাঁরই শাসনকাল ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের শাসনকালের মতো আজ থেকে ৫০০ বছর পরেও বাঙালীর ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার শাসনকালেই বাঙালী বিশ্বসভায় উন্নত মস্তকে দাঁড়াতে পেরেছে।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা প্রথম হাঁটতে শিখেছেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর আঙ্গুল ধরে। প্রথমে সেই বাড়িয়ে দেয়া হাত ধরে, পরে জাতির জনকের দেখিয়ে দেয়া পথ ধরে তিনি হাঁটছেন। আজও হাঁটছেন। হাঁটতে হাঁটতে পার করে দিয়েছেন ৭৪টি বছর। আর এই চুয়াত্তর বছরের সবটুকু ন্যস্ত করেছেন দেশমাতৃকার জন্য। তিনি আর কেউ নন- তিনি হচ্ছেন দেশের দূরদর্শী, বলিষ্ঠ নেতা, মানুষের আশা-আকাঙ্খার বাতিঘর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুঃখ-সুখে গড়া জীবনে বেড়ে ওঠা তাঁর। বিস্মৃতি স্পর্শ করে না বলে সবকিছু গোছানো। ভাষণে-বক্তৃতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তুলে আনেন সত্য ইতিহাসের সোনালী-রূপালী এবং ট্র্যাজিক ইতিহাস। দেশের সমকালে তিনিই একমাত্র রাজনৈতিক নেত্রী, যাঁকে হারাতে হয়েছে সব। আর তাঁর এই হারানো আসলে পুরো জাতির জন্যই হারানো। বাঙালী জীবনে একমাত্র ট্র্যাজেডি পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংসতা। পিতৃহত্যাকারীরা চেয়েছে তাঁর বিনাশ। স্বয়ং রাষ্ট্রব্যবস্থা থেকেও তাঁর প্রাণ হরণের চেষ্টা চলেছে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে। হত্যার অপচেষ্টা চলে আসছে সেই ’৮১ সাল থেকে দেশে ফেরার পর থেকেই। কিন্তু শেখ হাসিনা পিতা বঙ্গবন্ধুর মতোই ‘জীবন্মৃত্যু পায়ের ভৃত্য’ করে এগিয়ে চলেছেন বিশ্বমানবের মুক্তির সাধনায়। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দ্রুতগতিতে।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি প্রমুখ।

এর আগে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও শত শত বেলুন উড়িয়ে ও আতশবাজি উৎসবের মধ্য দিয়ে বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

Previous Post

ঘুষ নিয়ে ওসি প্রদীপ ছেনোয়ারার স্বামীকে ক্রসফায়ারে মেরেছে: সাক্ষীর জবানবন্দী

Next Post

মহেশখালীর মেগা প্রকল্পগুলোর নিরাপত্তায় বিশেষ নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
মহেশখালীর মেগা প্রকল্পগুলোর নিরাপত্তায় বিশেষ নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীর মেগা প্রকল্পগুলোর নিরাপত্তায় বিশেষ নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB