শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফে এক মাসে ১১টি সাপ ও বানর উদ্ধার করে বনে অবমুক্ত

তাহজিবুল আনাম by তাহজিবুল আনাম
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
0 0
টেকনাফে এক মাসে ১১টি সাপ ও বানর উদ্ধার করে বনে অবমুক্ত
0
SHARES
331
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফে গত এক মাসে বিভিন্ন এলাকা থেকে ১০ এর অধিক সাপ এবং একটি বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ অফিসার।এতে রয়েছে আটটি অজগর সাপ, একটি শঙ্খিনী ও একটি গোখরা।

সর্বশেষ মঙ্গলবার টেকনাফের বাহারছড়া এলাকায় স্থানীয় এক ব্যক্তির বসতঘর থেকে একটি সাপ উদ্ধার করা হয়। পরে সাপটিকে মঙ্গলবার রাতে উপজেলার হোয়াইক্যং এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান , সাপটি গোখরা প্রজাতির।স্থানীয়ভাবে এটি ‘জালি জউরা’ নামে পরিচিত।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলপুর পুরানপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম ওরফে পুতিয়ার বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় চার ফুট লম্বা। ওজন এক কেজির বেশি। এটির বয়স দেড় থেকে দুই বছর।

বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর ভিলেজ কনজারভেশন গ্রুপের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান বলেন, মঙ্গলবার রাতে বসতঘরের কক্ষের ভেতর একটি সাপ দেখতে গৃহকর্তা তাঁকে ফোন করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোখরা সাপটি উদ্ধার করেন। পরে রাতেই হোয়াইক্যং শামলাপুর ঢালার বইলাম গাছতলা এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।

বন বিভাগ হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী বলেন, গত এক মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে আটটি অজগর, একটি শঙ্খিনী সাপ, একটি গোখরা ও একটি বানর উদ্ধার করে আবার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এসব প্রাণী জঙ্গল থেকে লোকালয়ে চলে এলে মানুষের সাথে তাদের আক্রমণের শংকা সৃষ্টি হয়।

ফলে অনেক সময় এইসব সাপ মারা পড়ে যায়। তাই এসব প্রাণীর সন্ধান পাওয়া মাত্রই আমরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে বনে অবমুক্ত করে প্রাণ রক্ষায় চেষ্টা করি।

Previous Post

সিবিআইইউ তে সামার-২০২৩ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

Next Post

বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণেই ৭১ এ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গেছিল –সালাহউদ্দিন সিআইপি

Next Post
বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণেই ৭১ এ  পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গেছিল –সালাহউদ্দিন সিআইপি

বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণেই ৭১ এ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গেছিল –সালাহউদ্দিন সিআইপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB