শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ টহল

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ২৬ আগস্ট ২০২৩
0 0
টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক
0
SHARES
333
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ টহল দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বালুখালীর ৮ নম্বর (পশ্চিম) ক্যাম্পে এ টহল দেওয়া হয়। টহলে এপিবিএনের ৩০০, জেলা পুলিশ, বিজিবি ও র‌্যাবের ৪০ জন করে, আনসার বাহিনীর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার সাইফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মূলত ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে টহলটি হয়েছে। তিন ঘণ্টার টহলে ক্যাম্পের আশপাশে ঘুরে দেখা হয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, বুধবার (২৩ আগস্ট) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর চট্টগ্রাম ও কক্সবাজারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সভা করেছেন। সভায় ১২টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে নিয়মিত যৌথ টহল ও বিশেষ অভিযান পরিচালনার একটি সিদ্ধান্ত রয়েছে। যার আলোকে শনিবারের টহল অনুষ্ঠিত হলো।

২৫ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবসনের ছয় বছর পূর্ণ হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের তথ্যমতে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২৩ সালের ২১ আগস্ট পর্যন্ত ১১ ধরনের অপরাধে ৩ হাজার ২০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ৬ হাজার ৮৩৭ জন। যেখানে ১৬৪টি হত্যার ঘটনায় মামলা হয়েছে ১৩১টি। আসামির সংখ্যা ৯৯১ জন।

এ ছাড়া ২৩৮টি অস্ত্র মামলায় আসামি ৫৫২ জন, ২ হাজার ৫৭টি মাদক মামলায় আসামি ২ হাজার ৯৭৯ জন, ৯৪টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলায় আসামি ১৪৪টি, ৪২টি ফরেনার্স অ্যাক্ট মামলায় আসামি ১০৪ জন, ৪৪টি অপহরণ মামলায় আসামি ২২২ জন, ৬৫টি বিশেষ ক্ষমতা আইন মামলায় আসামি ১৩৩ জন, ৭টি পুলিশ আক্রান্ত মামলায় আসামি ৭৭ জন, ৬২টি ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি মামলায় আসামি ৫০৫ জন, ৩৭টি মানব পাচার মামলায় আসামি ১৮৯ জন ও ২৪৩টি অন্যান্য মামলায় আসামি ৯৪১ জন।

Previous Post

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

Next Post

ক্যাপ্টেন হিরামকক্স থেকে যেভাবে কক্সবাজারের নামকরণ হয়

Next Post
ক্যাপ্টেন হিরামকক্স থেকে যেভাবে কক্সবাজারের নামকরণ হয়

ক্যাপ্টেন হিরামকক্স থেকে যেভাবে কক্সবাজারের নামকরণ হয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB