শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ক্যাপ্টেন হিরামকক্স থেকে যেভাবে কক্সবাজারের নামকরণ হয়

তাহজিবুল আনাম by তাহজিবুল আনাম
শনিবার, ২৬ আগস্ট ২০২৩
0 0
ক্যাপ্টেন হিরামকক্স থেকে যেভাবে কক্সবাজারের নামকরণ হয়
0
SHARES
475
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংরেজ ক্যাপ্টেন হিরাম কক্সের নামের সাথে ‘বাজার ‘ যুক্ত হয়ে এই কক্সবাজার জেলা। কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামে অবস্থিত ক্যাপ্টেন ‘হিরাম কক্স’-এর বাংলোবাড়ি। আজ থেকে ২২২ বছর আগে ইংরেজ ক্যাপ্টেন ‘হিরাম কক্স’ নির্মান করেছিলেন বাংলোটি । তখনকার সময়ে এই বাড়িটি তৈরি করা হয়েছিল ইট কংক্রিট ও টিনের ছাউনি দিয়ে। বর্তমানে বাংলোটি অযত্ন -অবহেলায় পড়ে আছে। বাংলোর ছাউনি পরিবর্তন ছাড়া এ পর্যন্ত ঘরের সংস্কার হয়নি। টাঙানো নেই হিরাম কক্সকে নিয়ে কোনো সাইনবোর্ড কিংবা স্মৃতিফলক।

ইতিহাস থেকে জানা গেছে,
১৭৮৪ সালের দিকে আরাকান দখল করে নিয়েছিলেন বার্মার রাজা বোধাপায়া। রাজার আক্রমণ থেকে বাঁচতে প্রায় ১৩ হাজার আরাকানি এদিকে চলে আসে, আশ্রয় নেয় পালংকীতে। কক্সবাজারের প্রাচীন নাম ছিল ‘পালংকী’। সমুদ্র ও জঙ্গলঘেরা পালংকীতে আশ্রিত লোকজনকে পুনর্বাসনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্সকে সেখানে নিয়োগ দিয়েছিল। হিরাম কক্স পালংকী এলাকায় প্রতিষ্ঠা করেন একটি বাজার। প্রথম প্রথম এ বাজার ‘কক্স সাহেবের বাজার’ নামে পরিচিত ছিল। পর্যায়ক্রমে ‘কক্স-বাজার’ এবং ‘কক্সবাজার’ নামের উৎপত্তি ঘটে। আরও আগে জায়গাটি ‘প্যানোয়া’ নামেও পরিচিত ছিল । ‘প্যানোয়া’ শব্দের অর্থ ‘হলুদ ফুল’। তখন কক্সবাজার হলুদ ফুলের রাজ্যে ছেয়ে ছিল।

হিরাম কক্স তো দায়িত্ব নিয়েছিলেন শরণার্থী পুনর্বাসনের। কিন্তু তাঁকে তো রাত যাপন করতে হবে, করতে হবে দাপ্তরিক কাজ। এ জন্যই রামুতে নির্মিত হয় এই বাংলোবাড়ি। ১৭৯৯ সালে বাংলোবাড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ক্যাপ্টেন কক্সের মৃত্যু হয়। তাঁর মরদেহ নেওয়ার জন্য চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকার বড়খালে জাহাজ নিয়ে এসেছিলেন কক্স সাহেবের স্ত্রী ম্যাডাম কক্স পিয়ার। ‘ম্যাডাম কক্স পিয়ার’ লোকমুখে হয়ে যায় ‘মেধাকচ্ছপিয়া’। এখন মেধাকচ্ছপিয়া দেশের অন্যতম জাতীয় উদ্যান।

কক্সবাজার শহর থেকে রামুর ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলোবাড়ির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এখানে দীর্ঘ ৩০ বছর ধরে বদিউজ্জামান( ৫৬) নামে এক বৃদ্ধ এই বাংলো পাহারা দিচ্ছেন।

বাংলো পাহারাদার বদিউজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এই বাড়িটি ২২২ বছর আগে তৈরি করেছিলেন ইংরেজ ক্যাপ্টেন হিরাম কক্স। যার নামে এখন এই কক্সবাজার জেলা। এই বাড়ির সাথে তৎকালীন ব্রিটিশ আমলের ঐতিহাসিক ঘটনার সংযোগ আছে, তবে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য কোনো স্মৃতিফলক নেই। এবাংলোটি ‘জেলা পরিষদ বাংলো’ নামেও অধিক পরিচিত ।

বদিউজ্জামান আরও জানান,
দুই ঘরের এই বাংলোতে আছে ব্রিটিশ আমলের একটি খাট, চেয়ার-টেবিল। এই বাংলোয় কেউ রাত যাপন করতে চাইলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রতি রাতের জন্য ২০০ টাকা, পর্যটকদের জন্য ৪০০ টাকা দিতে হয়।

কক্সবাজার সিভিল সোসাইটিজ ফোরাম এর সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, ২২২ বছরের পুরোনো ঐতিহাসিক বাংলোটি অযত্ন- অবহেলায় পড়ে আছে। বাংলোর ছাউনি পরিবর্তন ছাড়া এ পর্যন্ত ঘরের সংস্কার হয়নি। টাঙানো নেই হিরাম কক্সকে নিয়ে কোনো সাইনবোর্ড কিংবা স্মৃতিফলক। বাংলোটি ‘হিরাম কক্স এর বাংলোবাড়ি’ হিসেবে খ্যাত হলে রামুর পর্যটনে যোগ হবে নতুন মাত্রা।

কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী জানান, যার নামে আজকের এই কক্সবাজারের নামকরণ সেই ইংরেজ ক্যাপটেন হিরাম কক্স এই বাংলোতে থাকতেন । বাংলোটি অনেক বছরের পুরনো। এটির দেখবাল জেলা পরিষদ থেকে করা হয়। সম্প্রতি বাংলোর বিভিন্ন অবকাঠামো সংস্কারসহ বাংলোর ভিতর একটি টয়লেট ও খাট – সোফা সংযুক্ত করা হয়েছে ।
এই বাংলোর ঐতিহ্য ও ইতিহাস ধরে রাখতে এবং পর্যটক আকর্ষণে আরও কিছু সাজসজ্জার প্রয়োজন আছে। ক্রমান্বয়ে এসব কাজ করা হবে৷

Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ টহল

Next Post

চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ  উদ্ধার

চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB