শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে সহিংসতা: ভিডিও ফুটেজ দেখে যুবক গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ২১ আগস্ট ২০২৩
0 0
সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে সহিংসতা: ভিডিও ফুটেজ দেখে যুবক গ্রেফতার
0
SHARES
381
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে সহিংসতায় থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের গাড়ি ভাংচুরের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ওমর ফারুক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ সহিংসতার ঘটনায় রুজু হওয়া দুই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই যুবককে আদালতে হাজির করে।

এদিন বিকালে গ্রেফতারকৃত ওমর ফারুক স্বেচ্ছায় ঘটনার সঙ্গে নিজে সম্পৃক্ত থাকার দায় স্বীকার করে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন।

আদালতের বিচারক মো. জাহেদ হোসাইন তাঁর খাসকামরায় গ্রেফতারকৃত আসামি ফারুকের জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।

এর আগে শনিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে ওমর ফারুককে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহওমরাবাদ (এসএমচর) এলাকার নূরুল আলমের ছেলে।

জানা গেছে, গত ১৫ আগস্ট জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে সহিংসতায় চকরিয়া উপজেলা সদরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের গাড়ি ভাংচুর করে জানাজায় অংশ গ্রহণকারী কিছু উৎশৃঙ্খল লোকজন। এসময় দুর্বৃত্তদের গুলিতে ফোরকানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় পরদিন ১৬ আগস্ট চকরিয়া থানায় নিহত ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা বেগম বাদী হয়ে অজ্ঞাত দুই হাজার থেকে ২২০০ জনকে আসামী করে একটি হত্যা মামলা এবং থানা পলিশের এসআই মোহাম্মদ আল ফোরকান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও পুলিশের উপর হামলার অপরাধে এজাহারে ৭৫ জন করে ১৫০ জনের নামোল্লেখ করে দুটি মামলা রুজু করেন। পুলিশের দুই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চার হাজার ৪০০ জন মানুষকে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পুলিশের দুই মামলায় এজাহারনামীয় আসামির তালিকায় নাম না থাকলেও ঘটনার সময় সরকারি গাড়ি ভাংচুরের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত যুবক ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। এসময় গ্রেফতারকৃত যুবক ঘটনার সঙ্গে নিজে সম্পৃক্ত থাকার দায় স্বীকার করে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন।

ওসি বলেন, জবানবন্দি গ্রহণ শেষে আদালত গ্রেফতারকৃত আসামি ওমর ফারুককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Previous Post

চকরিয়ায় বন্যার কৃষি বিভাগের ক্ষতি ৭৩ কোটি ৫৭ লাখ টাকা

Next Post

অবৈধ ১৮ মহিষ জব্দ করল বিজিবি

Next Post
অবৈধ  ১৮ মহিষ জব্দ করল বিজিবি

অবৈধ ১৮ মহিষ জব্দ করল বিজিবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB