শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে আ.লীগ নেতা সাইফুদ্দিন হত্যার নেপথ্যে

তাহজিবুল আনাম by তাহজিবুল আনাম
সোমবার, ২১ আগস্ট ২০২৩
0 0
কক্সবাজারে আ.লীগ নেতা সাইফুদ্দিন  হত্যার নেপথ্যে
0
SHARES
361
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে পৌর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে শহরের হলিডে মোড়সংলগ্ন আবাসিক হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে দুই হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাদা পাঞ্জাবি ও মাস্ক পরিহিত এক যুবককে সঙ্গে নিয়ে হোটেলটিতে গিয়েছিলেন সাইফুদ্দিন। রাত ৮টা ১০ মিনিটের পর ওই যুবক চলে যায়। যা দেখা গেছে হোটেলটির সিসিটিভি ফুটেজে। এরপরই সংশ্লিষ্টরা যুবকের পরিচয় জানতে উদগ্রীব হয়ে পড়েছেন। তাকে শনাক্ত করতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশও।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার বিকাল ৪টা পর্যন্ত ৫ জনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সাদা পাঞ্জাবি ও মাস্ক পরিহিত যুবককে শনাক্ত করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, ওই যুবককে শনাক্ত করা সম্ভব হলে খুনের রহস্য পরিষ্কার হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

নিহতের সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনার পাড়ার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক। তিনি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিও।

ঘটনাস্থলে গিয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানিয়েছিলেন, হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে ৩টি ছুরিকাঘাত ও অন্যান্য জখম পাওয়া গেছে। আর হাত নিহতের প্যান্টের বেল্ট দিয়ে বাঁধা ছিল। হোটেলের সিসিটিভি ফুটেজসহ নানা উৎস থেকে হত্যায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার রেজাউল করিম জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিহতসহ ২ জন এসে ২০৮ নম্বর কক্ষে ওঠেন। সোমবার সকালে তার সন্ধানে আসেন তার বন্ধুরা। বন্ধুদের সঙ্গে নিয়ে কক্ষটিতে গিয়ে দরজায় ধাক্কা দিলে খুলে যায়। খাটে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত সাইফুদ্দিন প্রায়ই হোটেলে এসে রুম নিয়ে থাকতেন।

হোটেলের সিসিটিভির ফুটেজ এবং পাশের আরেকটি প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা যায়, নিহত সাইফুদ্দিন সাদা পাঞ্জাবি পরিহিত এক যুবককে সঙ্গে নিয়ে নিজে মোটরসাইকেল চালিয়ে হোটেল সানমুনে আসেন। এরপর ওই যুবককে সঙ্গে নিয়ে প্রবেশ করেন ২০৮ নম্বর কক্ষটিতে। সঙ্গে থাকা যুবকের মুখে কালো রঙের একটি মাস্ক ছিল এবং হাতে ঘড়ি ও মোবাইল দেখা যায়। সাড়ে ৫টার দিকে কক্ষটিতে প্রবেশ করলেও রাত ৮টা ১০মিনিটের পর কক্ষটি থেকে বের হন সাদা পাঞ্জাবি পরা ওই যুবক। হোটেলটির দ্বিতীয় তলা থেকে হেঁটে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামেন। এরপর হাত মুছতে মুছতে আবারও দ্বিতীয় তলায় উঠে ২০৮ নম্বর কক্ষটির আগের কক্ষের দরজায় ধাক্কা দেন। এরপর ২০৮ নম্বর কক্ষটিতে প্রবেশ করেন। কয়েক মিনিট পর ওই যুবক বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে হোটেলের সামনে থাকা মোটরসাইকেলটি নিয়ে চলে যান।

নিহতের ভাই মহিউদ্দিন বলেন, ‘রাতে বড় ভাই বাড়িতে যাননি। ফোনও বন্ধ ছিল। ভাবি (নিহতের বউ) ভাইয়ের বন্ধুদের ফোন করে খবর নিতে থাকেন। ভাইয়ের বন্ধু ইলিয়াস ভাইয়ের খোঁজে বিভিন্ন স্থানে খবর নিতে নিতে সানমুনে এসে মরদেহটি পান।

কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী জানান, খবর পেয়ে তিনি হোটেলটিতে যান। সিসিটিভির ফুটেজ তিনিও দেখেছেন। তিনি দাবি করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্দেহজনক কয়েকজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি শুনেছেন।

এদিকে সাইফুদ্দিন হত্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Previous Post

রিজেন্ট সাহেদের তিন বছরের কারাদণ্ড

Next Post

চকরিয়ায় বন্যার কৃষি বিভাগের ক্ষতি ৭৩ কোটি ৫৭ লাখ টাকা

Next Post
চকরিয়ায় বন্যার কৃষি বিভাগের ক্ষতি ৭৩ কোটি ৫৭ লাখ টাকা

চকরিয়ায় বন্যার কৃষি বিভাগের ক্ষতি ৭৩ কোটি ৫৭ লাখ টাকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB