স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২ দিনের সফরে আগামী মঙ্গলবার কক্সবাজার আসছেন। তিনি মঙ্গলবার সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছাবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে একইদিন
বিকেল ৪টায় হেলিকপ্টার যোগে কক্সবাজার শহরে পৌঁছাবেন। মন্ত্রী পরদিন সকাল ১১ টায় হেলিকপ্টার যোগে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে যাবেন। সেখানে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খখলা সম্পর্কিত জাতীয় কমিটির সভায় অংশ নেবেন। একইদিন বিকেল ৪ টায় মন্ত্রী ভাসানচর ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে উল্লেখ করা হয়।







