শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে: জেলা প্রশাসক

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ১৪ আগস্ট ২০২৩
0 0
চকরিয়ার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে: জেলা প্রশাসক
0
SHARES
346
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া পৌরসভার লক্ষাধিক জনগণের ভাগ্য উন্নয়ন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে পৌর শহররক্ষা বাঁধ নির্মাণ অতীব জরুরি বলে জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

সোমবার বিকালে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বন্যাদুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টেকসই শহররক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করে এব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সহযোগিতা প্রত্যাশা করেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে পৌর ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গত ৭০০ পরিবারের নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী মাস উদ মোর্শেদ এর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব, নারী কাউন্সিলর রাশেদা বেগম, আঞ্জুমান আরা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, কাউন্সিলর এম নুরুস শফি, সাইফুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন হানিফ, জাফর আলম কালু, আবদুস ছালাম, নুরুল আমিন ও কাউন্সিলর বেলাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে পৌরসভা কর্মকর্তা- কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন, চকরিয়া পৌরসভা কমিটির সভাপতি জহুরুল মাওলা, সাধারণ সম্পাদক রাজিফুল মোস্তফা রাজিফ সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, মাতামুহুরী নদী প্রবাহিত হয়েছে চকরিয়া পৌরসভার তিনটি ওয়ার্ডের বুকচিড়ে। এ কারণে নদীতে যখনই পাহাড়ি ঢল নামে তখন চকরিয়া পৌরসভার বিভিন্ন জনপদ পানিতে তলিয়ে যায়।

তাতে জনদুর্ভোগ বাড়ার সাথে সাথে রাস্তাঘাটের অবস্থার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একই অবস্থা হয়েছে এইবারের বন্যায়। ভেঙে গেছে চকরিয়া শহররক্ষা বাঁধের একাধিক পয়েন্ট। দিগরপানখালী পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে ঢলের পানি।

তিনি বলেন, স্বরণকালের বন্যায় মাতামুহুরী নদীর ঢলের পানি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে চকরিয়া পৌরশহরে প্রবাহিত হয়েছে।

এতে বেশিরভাগ মার্কেটের নীচতলার কমপক্ষে চারশত দোকানপাট মালামাল সহ পানিতে তলিয়ে যায় পাঁচদিন ধরে। এই অবস্থায় চকরিয়া শহরের ব্যবসায়ীদের কমপক্ষে শতকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জেলা প্রশাসককে অবহিত করেন মেয়র আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেছেন, বন্যার তাণ্ডবে চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন জনপদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

এরপর তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার চকরিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের ক্ষতি পুষিয়ে নিতে সবধরনের সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান চকরিয়া পৌরসভার শহররক্ষা বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার, রাস্তাঘাটের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, বন্যার সময় তার ব্যক্তিগত তহবিল ও সরকারি বরাদ্দের মাধ্যমে পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে চাউল বিতরণ করেছেন।

পাশাপাশি দুর্যোগকালীন সময়ে পৌর ভবনে রান্না করে কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি এলাকায় বানবাসি মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন।

এছাড়াও তিনি স্থানীয় পৌর কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক পানি নিষ্কাসনের বাঁধা অপসারণ করে দিয়েছেন।

Previous Post

আশ্রয় শিবির ছাড়তে চায় রোহিঙ্গারা

Next Post

চকরিয়ায় উপকূলীয় অঞ্চলের বন্যাদুর্গত জনপদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Next Post
চকরিয়ায় উপকূলীয় অঞ্চলের বন্যাদুর্গত জনপদ  পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চকরিয়ায় উপকূলীয় অঞ্চলের বন্যাদুর্গত জনপদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB