শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় উপকূলীয় অঞ্চলের বন্যাদুর্গত জনপদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
0 0
চকরিয়ায় উপকূলীয় অঞ্চলের বন্যাদুর্গত জনপদ  পরিদর্শন করলেন জেলা প্রশাসক
0
SHARES
322
VIEWS
Share on FacebookShare on Twitter

অবিরাম ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।

সোমবার ১৪ আগস্ট সকালে জেলা প্রশাসক চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।

দুপুরে জেলা প্রশাসক শাহীন ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বদরখালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বদরখালী সমিতির পরিচালক, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে লোকালয়ে ভয়াবহ বন্যা হয়েছে।

বানের পানিতে তলিয়ে গিয়ে চকরিয়া উপজেলার রাস্তাঘাট বেড়িবাঁধ থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন্যায় উপকূলীয় অঞ্চলের চিংড়িজোনের মাছ, ক্ষেতের ফসল ও জনগণের সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

ইউএনও জেপি দেওয়ান বলেন, জেলা প্রশাসক মহোদয় বন্যায় চকরিয়া উপজেলার ক্ষয়ক্ষতি ও দুর্গত জনপদের মানুষের সার্বিক অবস্থা দেখতে এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি বদরখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবার ও চকরিয়া পৌরসভার সাতশত দুর্গত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ত্রান সামগ্রী বিতরণ করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বন্যাদুর্গত মানুষের জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট বেড়িবাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন।

Previous Post

চকরিয়ার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে: জেলা প্রশাসক

Next Post

রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান কক্সবাজারে সামাজিক সমস্যা বাড়াবে: প্রধানমন্ত্রী

Next Post
রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান কক্সবাজারে সামাজিক সমস্যা বাড়াবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান কক্সবাজারে সামাজিক সমস্যা বাড়াবে: প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB