শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় নেমে যাচ্ছে বানের পানি: ভেসে উঠছে ক্ষতচিহ্ন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৯ আগস্ট ২০২৩
0 0
চকরিয়ায় নেমে যাচ্ছে বানের পানি: ভেসে উঠছে ক্ষতচিহ্ন
0
SHARES
429
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার ভোর পর্যন্ত বৃষ্টি হয়নি। বুধবার ভোর হালকা বৃষ্টি হলে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এ পরিস্থিতিতে নামতে শুরু করেছে বন্যা কবলিত এলাকার পানি। এখন পর্যন্ত বন্ধ আছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সরাসরি যান চলাচল। তবে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যান চলাচল করছে।

পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষত চিহ্ন। কোথাও মহাসড়ক, সড়ক, কাঁচা রাস্তা, আবার কোথাও কালভার্ট, ভেঙ্গে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। বীজ তলা, ফসলের মাঠ, মাছের ঘের, বেড়িবাঁধ, ঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হওয়ার চিহ্ন দৃশ্যমান হচ্ছে।

পানি নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন শংকায় কবলিত এলাকার মানুষ। রান্না করে খাবার কোনো পরিবেশ নেই। বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

বুধবার সকালে চকরিয়া উপজেলার পানিতে ডুবে থাকা কিছু সড়কের ক্ষতবিক্ষত দৃশ্য ও দেখা মিলে ভাঙনের চিহ্ন। কাকারা-মেনিবাজার সড়কটির ৩ কিলোমিটার এলাকায় কমপক্ষে ৫০ টি ভাঙন সড়কটিকে চলাচল অনোপযোগী করে দিয়েছে।

ওই এলাকার বৃদ্ধ রহিমউদ্দিন জানিয়েছেন, ৪ দিন ধরে কমপক্ষে ৪-৫ ফুট পানিতে বন্দী ছিলেন তারা।

পানি ক্রমাগত নেমে যাচ্ছে। সাথে সাথে সড়কের ভাঙন, ঘর-বাড়ি বিধ্বস্ত, ফসলী জমি ও মাছের ঘেরের ক্ষতি দেখা যাচ্ছে। যাদের বাড়ি-ঘর এখনও রয়েছে তাদেরও বাড়িতে গিয়ে রান্না করার সুযোগ নেই। বাড়ির ভেতরে পানি বের করার চেষ্টা চালাচ্ছেন তারা। খাবার পানিও পাওয়া যাচ্ছে না।

এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় লোকজনের বরাতে ও সরেজমিনে দেখা যায়, জিদ্দাবাজার-কাকারা-মানিকপুর সড়কের কয়েকটি অংশে ভাঙন রয়েছে। মাতামুহুরী নদী নিকটবর্তী গ্রামের বসতঘরগুলো বিধ্বস্ত হয়েছে নানাভাবে। চকরিয়া ও পেকুয়ায় বেশ কয়েকটি বেঁড়িবাধ ভেঙ্গে লোকালয়ে মিশে আছে পানি।

চকরিয়ার পৌর শহরের শপিং কমপ্লেক্স, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পানি বের করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তাদের ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাঝরাতে দোকানে পানি ঢুকার কারণে মালামাল সরানোর কোনো সুযোগ না পাওয়ায় এই ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের।

চকরিয়ার লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, সাহারবিল, চিরিঙ্গা, পূর্ব বড় ভেওলা, বিএমচর, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, ফাঁসিয়াখালী, বদরখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন, উজানটিয়া, মগনামা, রাজাখালী, টৈটং, শিলখালী, বারবাকিয়া ইউনিয়নের পরিস্থিতিও একই।

এছাড়াও মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও রামুতে নানা ক্ষত-ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে বলে জানিয়েছেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যে তথ্য হাতে এসেছে তাতে ক্ষতির পরিমাণ ২ কোটি টাকার বেশি। এটা অনেক বেশি হতে পারে। এ পর্যন্ত যে তথ্য মিলেছে, তাতে বন্যা কবলিতা এলাকার মধ্যে চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়কের ৬ কিলোমিটার, ইয়াঞ্চা-মানিকপুর- শান্তিবাজার সড়কের ১১ কিলোমিটার, লক্ষ্যারচর- বেতুয়াবাজার- বাগগুজারা সড়কের ১১ কিলোমিটার, একতাবাজার- বনৌজা শেখ হাসিনা সড়কের আধা কিলোমিটার, বরইতলী- মগনামা সড়কের ৭ কিলোমিটার, চট্টগ্রাম- কক্সবাজার- টেকনাফ মহাসড়কের আড়াই কিলোমিটার রাস্তা ও ৩ টি কালভার্ট বিধ্বস্ত হয়েছে। এর সাথে ঘর, মাছের ঘের, বেড়িবাঁধ, ফসল, বীজতলা সহ অন্যান্য ক্ষয়ক্ষতিও রয়েছে। যার পরিমাণ নির্ধারণ করতে কাজ চলছে।

এদিকে আংশকার কথা হচ্ছে, চকরিয়া-পেকুয়া এলাকা এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার সন্ধ্যা ৭টা) বৃষ্টি হয়নি। তবে কক্সবাজার শহর ও আশে-পাশের এলাকায় দুপুর ১২ টার পর থেকে থেমে থেমে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। এতে করে কক্সবাজার শহরের আশ-পাশ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে।

Previous Post

পেকুয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক যোগাযোগ বন্ধ, সাপের কামড়ে ১জনের মৃত্যু

Next Post

মাতামুহুরীর ভাঙনে বিলীন হচ্ছে চকরিয়া লক্ষ্যারচরের ৩৫ বসতঘর

Next Post
মাতামুহুরীর ভাঙনে বিলীন হচ্ছে চকরিয়া লক্ষ্যারচরের ৩৫ বসতঘর

মাতামুহুরীর ভাঙনে বিলীন হচ্ছে চকরিয়া লক্ষ্যারচরের ৩৫ বসতঘর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB