শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক যোগাযোগ বন্ধ, সাপের কামড়ে ১জনের মৃত্যু

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৯ আগস্ট ২০২৩
0 0
পেকুয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক যোগাযোগ বন্ধ, সাপের কামড়ে ১জনের মৃত্যু
0
SHARES
344
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার পেকুয়া সদর, শিলথালী, বারবাকিয়া ও টেটংয়ে প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। পেকুয়া সদরে প্রায় ১৫ হাজার বসতঘর পানিতে নিমজ্জিত।

IMG 20230809 WA0017

সদরের বেশীর গ্রামীণ অবকাঠামো, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী অফিস, দোকানপাট পানির নিচে। বেড়িবাঁধের ভাঙন গুলো দিয়ে এ ইউনিয়নে এখনও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ঢোকা অব্যাত আছে। পেকুয়া সদরের আনর আলী মাতব্বর পাড়ায় সাপের কামডে নাছির উদ্দিন নামের এক ব্যবসায়ী মারা গেছে।

IMG 20230809 WA0018

সরজমিনে গিয়ে দেখা যায়; বুধবার সকালেও পূর্ব মেহের নামা এলাকায় পানি উন্নয়ন বোর্ড়ের বেড়িবাঁধের ভেঙ্গে যাওয়া ৩টি অংশ দিয়ে তীব্র বেগে মাতামুহুরী নদী থেকে পাহাড়ি ঢলের পানি ঢুকছে।

IMG 20230809 WA0016

চকরিয়া-পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহা সড়কটি পেকুয়া সদর অংশে প্রায় ৩কিলোমিটার এলাকা ২/৩ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পেকুয়া সদরে বন্যার পানি বেশীর ভাগ ঘরের চালা পর্যন্ত ছুঁয়েছে।

বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার, পেকুয়া চৌমুহনী ও গুরামিয়া বাজারের বেশীরভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে। পেকুয়া সদর ইউনিয়নের প্রায় ১৫ হাজার ঘর এভাবে গত ৩দিন ধরে বন্যার পানিতে ডুবে রয়েছে। বেশীরভাগ মানুষ ঘরের মধ্যেই আটকা পড়েছে। বন্যা কবলিত গ্রামীন অবকাঠামো গুলো ৬/৭ফুট পানির নিচে তলিয়ে থাকায় বানভাসিরা কোথাও গিয়ে আশ্রয় নিতে পারছেন না।

কেউ কেউ বাইরের এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে। হাঁসমুরগি ও গবাদি পশুগুলো ঘরের মধ্যেই ঠাই পেয়েছে। অনেকে সড়ক বা উচু কোন স্থানে নিয়ে গেছে। বহু মানুষ ঘরের ভেতরে মাচা বেঁধে বসবাস করছেন। কোন ঘরের চুলোতে আগুন জ¦লছে না। এতে খাওয়া দাওয়ার সমস্যায় পড়েছে এলাকার মানুষ। টিউবওয়েল গুলো পানির নিচে তলিয়ে থাকায় এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

পেকুয়া সদর ইউনিয়নের বেশীরভাগ গৃহস্থ তাদের ঘরে মজুদ রাখা ধান চাল উচু জায়গায় নিয়ে যেতে পারেনি। এতে বন্যার পানিতে সব ভিজে গেছে। অনেকে রান্না করতে না পেরে অনাহারে আছে বলে জানিয়েছেন। মাতামুহুরী নদী পানি পেকুয়া সদর অংশে বিপদসীমার উপরে বেড়িবাঁধের উপরের লেবেল বরাবর দিয়ে প্রবাহিত হচ্ছে। এলাকায় ত্রাণ তৎপরতা চোখে পড়ার মতো নয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকতা পূর্বিতা চাকমা বলেছেন, বন্যার পানি অপসারণের জন্য পেকুয়া সদরের সমুদ্র চ্যানেলের দিকে পানি উন্নয়ন বোর্ড়ের বেড়িবাঁধের ৩টি স্থানে কেটে দেওয়া হয়েছে। এতে বন্যার পানি দ্রুত বের হয়ে যাবে বলে আশা করা যায়। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষে ত্রাণ বা শুকনো খাবার বিতরণ করা হয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বলেছেন; পেকুয়া সদর ইউনিয়নটিকে মাতামুহুরী নদী চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। এখানে পানি উন্নয়ন বোর্ড়ের বেড়িবাঁধগুলো অনেক পুরনো, নিকট অতীতে সংস্থারও হয়নি। এ কারণে অনেক আঘে থেকে এই ইউনিয়নটি বন্যার ঝুকিতে আছে। পেকুয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ জরুরী।

বেড়িবাঁধ গুলো জরুরী ভিত্তিতে উচু করে পুনঃনির্মাণ করা না হলে মানুষ প্রতি বছর বন্যার শিকার হবে।

Previous Post

নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

Next Post

চকরিয়ায় নেমে যাচ্ছে বানের পানি: ভেসে উঠছে ক্ষতচিহ্ন

Next Post
চকরিয়ায় নেমে যাচ্ছে বানের পানি: ভেসে উঠছে ক্ষতচিহ্ন

চকরিয়ায় নেমে যাচ্ছে বানের পানি: ভেসে উঠছে ক্ষতচিহ্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB