গণভবনের চত্বরে বিশাল সামিয়ানার নিচে বাংলাদেশ আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সারাদেশ থেকে আগত নেতা ও দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা ইতোমধ্যে আসন গ্রহণ করেছেন।
আজ ৬ আগস্ট বেলা সাড়ে ১০টায় এই বর্ধিত সভার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।
সমাবেশস্থলে ৮ টি বিভাগের প্রতিনিধিদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা রয়েছে। বর্ধিত সভায় আগত নেতাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
প্রত্যেক আসনের সাথেই রাখা হয়েছে একটি করে প্যাকেট। যেখানে রাখা হয়েছে সরকারের ১৫ বছর ক্ষমতা থাকাকালীন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ সম্বলিত একটি বুকলেট।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে এই বিশেষ বর্ধিত সভার আয়োজনকে উপস্থিত তৃণমূলের নেতারা বেশ ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন।







