বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, বাংলাদেশের এখনো শতকরা ৭০ ভাগ মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।
তিনি বলেন, এই দেশকে আমরা কখনো পাকিস্তানের বন্ধুদের হাতে ছেড়ে দিতে পারিনা। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমাদেরকে বিজয়ের বন্দরে পৌঁছাতে হবেই।
তিনি আজ ৬ আগস্ট গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাঁর বক্তব্যে এ কথা বলেন।







