বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি মনোনীত হলেন মোস্তাক আহমদ। তিনি বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখার সদস্য এবং রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি আরিফ উল মওলা ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
গত ১৯ জুলাই স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখার সহ সভাপতির শূণ্য পদে মোস্তাক আহমদকে মনোনীত করা হয়েছে।







